Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতায় আর হবে না হকার উচ্ছেদ! কোথায় বসতে পারবে জানিয়ে সমীক্ষা শুরুর নির্দেশ পুরসভার

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ আর হচ্ছে না হকার উচ্ছেদ (Hakwer Eviction)। শনিবার বিজেপি সরকারের প্রথম কলকাতা পুরসভার টাউন বেন্ডিং কমিটির সদস্য ও কলকাতা পুলিশের আধিকারিকদের বৈঠকের আয়োজন হয়েছিল। আয়োজ কছিলেন টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। সেখানেই কলকাতা শহরে আপাতত হকার উচ্ছেদ থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কলকাতায় আর হবে না হকার উচ্ছেদ!

    এদিন কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডে উপস্থিত ছিলেন বৈঠকে। তিনি কলকাতা পুর এলাকার হকার সমস্যা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। সেখানে হকার সংগ্রাম কমিটির সভাপতি শক্তিমান ঘোষ জানান, বৈঠকে শহরের ফুটপাতের এক-তৃতীয়াংশ জায়গা হকারদের জন্য বরাদ্দ রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি দুই তৃতীয়াংশ থাকবে পথচলতি মানুষ বা পথচারীদের জন্য। এই নিয়ম এবার থেকে সকল হকারকে মানতে হবে বলেই সিদ্ধান্ত হয়েছে শনিবারের বৈঠকে।

    আরও পড়ুনঃ দালাল চক্রে ইতি, ২৪ ঘন্টাতেই হবে জমি-বাড়ি রেজিস্ট্রি, ‘তৎকাল রেজিস্ট্রেশন’ চালুর পথে রাজ্য

    হকার মুক্ত হবে কলকাতার ৫৮টি এলাকা

    সবিবার কলকাতা শহরে মোট ৫৮টি নন হকার জন বা হকার মুক্ত এলাকা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুরসভা ও টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। এছাড়া এদিক পূর্ববর্তী সরকারের আমলে হকারদের ভেন্ডিং সার্টিফিকেট প্রদান করার কথাও ওঠে। জানা যায় ৮৭২৭ জনকে হকার সার্টিফিকেট দেওয়ার কথা থাকলেও, হয়ে ওঠেনি। তাই নূতন করে আবার সমীক্ষা করা হবে।

    আরও পড়ুনঃ পতনের পর এই প্রথম, কালীঘাট বনাম ঋতব্রতর তৃণমূলের জেরে কি জোড়া একুশে জুলাই হবে কলকাতায়?

    স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের দরজার সামনে কিংবা গুরুত্বপূর্ণ মোড়গুলিতে হকারি করা যাবে না। প্রশাসক ও পুর কমিশনার স্মিতা, খুব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন কোথায় হকাররা বসতে পারবেন না। আর নতুন সমীক্ষার কাজও আগামী ১৫ দিনের মধ্যে শুরু করা হবে বলে জানানো হয়েছে।

    প্রসঙ্গত, বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধি ও টাউন ভেন্ডিং কমিটির সদস্যদের সাথে নিয়ে কলকাতা পুলিশের আধিকারিক ও পর আধিকারিকেরা পরিদর্শন করবেন। এরপর এই রিপোর্ট জমা দেওয়া হবে চেয়ারম্যান স্মিতা পান্ডের সামনে। সেই রিপোর্টের উপর আধার করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    পতনের পর এই প্রথম, কালীঘাট বনাম ঋতব্রতর তৃণমূলের জেরে কি জোড়া একুশে জুলাই হবে কলকাতায়?
    Next Article
    একটি নয়, মোট দুটি বিশ্বরেকর্ড গড়ে গেইলকে ছুঁয়ে আজ ভারতীয় দলকে বাঁচাতে নামছেন অভিষেক শর্মা!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment