Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথমে ১২ হাজার কনস্টেবল, তারপর…! রাজ্য পুলিশে মেগা নিয়োগের ঘোষণায় খুশি চাকরিপ্রার্থীরা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য পুলিশে (West Bengal Police) বিপুল নিয়োগ নিয়ে সম্প্রতি বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত জুলাই মাসে ভবানী ভবনে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে এই বিষয়ে ঘোষণা করেন তিনি। এবার কনস্টেবল নিয়োগ (Constable Recruitment) সহ পুলিশ নিয়োগের বিষয়ে বড় আপডেট দিলেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরজ কুমার সিং। তাতে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।

    পুজোর আগেই ১২ হাজার কনস্টেবল নিয়োগ | (Constable Recruitment)

    রাজ্য পুলিশে কর্মীদের ঘাটতি দূর করতে বিপুল নিয়োগ শুরু করতে চলেছে রাজ্য সরকার। প্রথম দফায় দুর্গাপুজোর আগেই ১২ হাজার কনস্টেবল নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরপর আরও ১৭,১৪৩টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার পিআরবি চেয়ারম্যান এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

    আরও পড়ুনঃ ৫ লাখ অবধি ফ্রি চিকিৎসা! মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কারা পাবেন, আবেদন পদ্ধতি জানুন

    পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রেখে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বোর্ড সূত্রে আরও খবর, ইতিমধ্যেই ১২ হাজার কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া এগিয়ে গিয়েছে। আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। অবশেষে ফের তা গতি পেয়েছে।

    পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় প্রযুক্তি ও নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান জানান, রাজ্য জুড়ে প্রায় ২২০০ থেকে ২৩০০টি কেন্দ্রে প্রথম দফার পরীক্ষা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগে সেন্টারগুলির নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি পরীক্ষা হয়ে যাওয়ার পর উত্তরপত্র জেলা ট্রেজারিতে জমা রাখার বন্দোবস্ত করা হয়েছে।

    Constable recruitment

    এছাড়া বোর্ডের দাবি, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় কারচুপি ঠেকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দৌড় পরীক্ষার সময় পরীক্ষার্থীদের টুপিতে ক্যাপ ক্যামেরা ব্যবহৃত হবে, যাতে সম্পূর্ণ প্রক্রিয়ার রেকর্ড থাকে। এমনকি নিয়োগ প্রক্রিয়া নিয়ে যদি কোনও প্রার্থীর আপত্তি থাকে, তাহলে উত্তরপত্র দেখার ও চ্যালেঞ্জ করারও সুযোগ থাকবে।

    রাজ্য পুলিশে একদিকে দীর্ঘদিন নতুন নিয়োগ হয়নি, অন্যদিকে নিয়মিত অবসরের জেরে কর্মী সংখ্যায় ঘাটতি তৈরি হয়েছে। তবে কনস্টেবল নিয়োগ সহ এই বিপুল নিয়োগের ফলে সেই সমস্যা অনেকটা দূর হবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    অফিস যাত্রীদের ঝক্কি শেষ ! চলতি বছরেই কলকাতার এই মেট্রো রুটে শুরু পরিষেবা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment