Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অফিস যাত্রীদের ঝক্কি শেষ ! চলতি বছরেই কলকাতার এই মেট্রো রুটে শুরু পরিষেবা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : কলকাতার দক্ষিণ ও পূর্ব অংশের মধ্যে যোগাযোগে বড় বদল আনতে চলেছে মেট্রো (Kolkata Metro)। নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ যেতে এখন সড়কপথে যেখানে দীর্ঘ সময় আটকে থাকতে হয়, অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশ চালু হলে সেই যাত্রাই অনেকটাই কমে আসবে। মেট্রো রেলের লক্ষ্য, ২০২৬ সালের শেষের মধ্যেই এই পথে পরিষেবা শুরু করা। অর্থাৎ আর কয়েক মাসের অপেক্ষা, তারপরই বদলে যেতে পারে বহু নিত্যযাত্রীর প্রতিদিনের যাতায়াত।

    চলতি বছরেই কলকাতা মেট্রোর (Kolkata Metro) এই রুটে শুরু পরিষেবা

    মেট্রো রেল সূত্রে খবর, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিউ গড়িয়া-বেলেঘাটা অংশ পেরিয়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তাও জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার জন্য জোর দেওয়া হচ্ছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভের যেতে সময় লাগতে পারে মাত্র ৩৫ মিনিটের মতো।

    এই প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির একটি ছিল চিংড়িঘাটা এলাকায় অরেঞ্জ লাইনের সংযোগ তৈরি করা। ৩৬৬ মিটার অংশ জুড়ে থাকা সেই ‘মিসিং লিঙ্ক’-এর অধিকাংশ কাজ ইতিমধ্যেই শেষ। প্রকল্পের দায়িত্বে থাকা রেল বিকাশ নিগম লিমিটেড প্রায় ৩৩৫ মিটার অংশের কাজ সম্পূর্ণ করে ফেলেছে। এখন বাকি মাত্র ৩১ মিটার। এই সামান্য অংশের কাজ শেষ হলেই মেট্রোর বর্তমান পরিষেবার সঙ্গে নতুন অংশের সংযোগ তৈরি হবে।

    বর্তমানে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত ট্রেন চলছে। পরবর্তী পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা পৌঁছে গেলে এই করিডরটি দক্ষিণ কলকাতার সঙ্গে সল্টলেকের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি এলাকার সরাসরি যোগাযোগ তৈরি করবে।
    শুধু ট্র্যাকের কাজ নয়, নতুন স্টেশনগুলিও প্রস্তুত। সল্টলেক সেক্টর ফাইভের আইটি সেন্টার, নলবন এবং গৌরকিশোর ঘোষ—এই তিনটি স্টেশনের নির্মাণ ইতিমধ্যেই শেষ হয়েছে। ফলে প্রকল্পটি এখন কার্যত চূড়ান্ত পর্যায়ে। তবে যাত্রী পরিষেবা শুরুর আগে কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন এবং অনুমোদন প্রয়োজন।

    উল্লেখ্য, অরেঞ্জ লাইনের পাশাপাশি কলকাতা মেট্রোর আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প পার্পল লাইনও এগোচ্ছে। এই করিডরের পরিকল্পনায় নতুন রুট অনুযায়ী আইআইএম জোকা থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৯ সালের মধ্যেই জোকা-এসপ্ল্যানেড অংশে পরিষেবা শুরু করা হবে বলে জানা যাচ্ছে।

    Kolkata Metro will start service on this route this year

    আরও পড়ুন :নেতাজির নামে নতুন সেবাকেন্দ্র, কীভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

    অরেঞ্জ লাইন চালু হলে শুধু যাত্রার সময়ই কমবে না, দক্ষিণ কলকাতা, চিংড়িঘাটা, সল্টলেক এবং সেক্টর ফাইভের মধ্যে যাতায়াতের ছবিটাও বদলে যাবে। বিশেষ করে অফিসযাত্রীদের জন্য এই সংযোগ বড় স্বস্তি আনতে পারে। এখন দেখার একটাই বহু প্রতীক্ষিত নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা সাধারণ যাত্রীদের জন্য কবে খুলে দেওয়া হয়।

    Click here to Read More
    Previous Article
    সপ্তম পে কমিশনের সুবিধা থেকে বাদ ১৫০০০ সরকারি কর্মী! মিলবে না DA-ও
    Next Article
    প্রথমে ১২ হাজার কনস্টেবল, তারপর…! রাজ্য পুলিশে মেগা নিয়োগের ঘোষণায় খুশি চাকরিপ্রার্থীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment