Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে, চাঞ্চল্য মধ্যমগ্রামে

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : গুলিবিদ্ধ করে খুন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। গাড়ি থামিয়ে দুষ্কৃতীরা নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, বুধবার রাতে মধ্যমগ্রামে ঘটেছে ঘটনাটি। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন একাধিক জয়ী বিজেপি নেতারা। দ্রুত মধ্যমগ্রামে পৌঁছাচ্ছেন শুভেন্দু।

    গুলি চালিয়ে খুন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ককে

    জানা যাচ্ছে, অনেকক্ষণ থেকেই চন্দ্রনাথের গাড়ি ফলো করছিল দুষ্কৃতীরা। বাইকে করে আসে তাঁরা। বাইকে কোনও নেমপ্লেট ছিল না বলেই খবর, দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল হেলমেটে। জানা যাচ্ছে, কাজ সেরে মধ্যমগ্রামের দিকে যাচ্ছিলেন চন্দ্রনাথ। গাড়ি চালকের পাশেই বসেছিলেন তিনি।

    Suvendu Adhikari personal assistant murdered

    কয়েক রাউন্ড গুলি: জানা যাচ্ছে, মধ্যমগ্রামে একটি জায়গায় গাড়ি থামতেই আততায়ীরা এসে চন্দ্রনাথকে নির্বিচারে গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। তিন রাউন্ড গুলি চলে বলে খবর। তাঁর মাথায়, বুকে এবং পেটে গুলি লাগে বলে খবর। তাতেই তাঁর মৃত্যু হয়। এমনকি গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে।

    আরও পড়ুন : সরকারি কর্মচারীদের DA সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, জানুন

    ক্ষোভ রাজ্য রাজনীতিতে: ভোটের আবহে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ব্যারাকপুরের জয়ী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ এনেছেন তিনি।

    আরও পড়ুন : ‘বিধানসভায় দাঁড়িয়ে…’, শুভেন্দুর জয়ের পর মমতাকে অতীত মনে করালেন শিশির অধিকারী

    মনে করা হচ্ছে, আগে থেকে খবর নিয়ে পরিকল্পিত ভাবেই ঘটানো হয়েছে ঘটনাটি। রীতিমতো রেইকি করেই এটা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

    Click here to Read More
    Previous Article
    Breaking News | Suvendu Adhikari : মধ্যমগ্রামে Suvendu Adhikari-র আপ্তসহায়ককে গুলি করে খুন
    Next Article
    শুভেন্দুর আপ্তসহায়ককে গুলি করে খু*ন, ছুটে গেলেন শুভেন্দু

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment