Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পরীক্ষার্থীদের জন্য জরুরি খবর, প্রকাশিত হল CBSE দশম শ্রেণির ডেটশিট

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর (CBSE) ২০২৬ সালের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার তারিখ ইতিমধ্যে প্রকাশ পেয়ে গিয়েছে। পরীক্ষাগুলো ২০২৬ সালের ১৫ মে থেকে ২১ মে পর্যন্ত হবে। পাশাপাশি এই পরীক্ষা শুরু হচ্ছে সকাল ১০:৩০ মিনিটে। এক নজরে দেখে নিন সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার ডেট সিডিউল।

    দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার দ্বিতীয় সূচি প্রকাশ করল CBSE (CBSE)

    সূত্রের খবর ১৫ মে গণিত, স্ট্যান্ডার্ড ও বেসিক দিয়ে পরীক্ষা শুরু হবে। পাশাপাশি এই পরীক্ষাটি ৩ ঘণ্টার হবে। সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত চলবে। এছাড়াও এক নজরে পরীক্ষার সূচি দেখে নিন (CBSE)।

    CBSE releases the second schedule for class 10 board exams

    আরও পড়ুন: চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! মুহূর্তে ভস্মীভূত দুটি কোচ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

    ১৬ মে ইংরেজি পরীক্ষা হবে। ইংরেজি কমিউনিকেটিভ এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পরীক্ষা হবে। এরপর ১৮ মে সোমবার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে। ১৯ মে বিভিন্ন ভাষার পরীক্ষা হবে। যার মধ্যে রয়েছে হিন্দি, উর্দু, পঞ্জাবি, বাংলা, তামিল, তেলুগু, মরাঠি, গুজরাতি, মালয়ালম, ওড়িয়া, অসমীয়া, কন্নড় এবং আরবির মতো ভারতীয় ভাষাগুলি। একই দিনে ফরাসি, জার্মান, স্প্যানিশ এবং জাপানির মতো বিদেশী ভাষার পরীক্ষাও হবে। কিছু বিষয়ের পরীক্ষার সময়কাল হবে ২ ঘণ্টা, যেখানে মূল বিষয়গুলির পরীক্ষার সময়কাল হবে ৩ ঘণ্টা।

    এছাড়াও ২০ মে চিত্রকলা, সংস্কৃত, তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষা হবে। এই বিষয়গুলি দক্ষতা ও ঐচ্ছিক বিভাগের অন্তর্ভুক্ত এবং অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ কর্মজীবনের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    সমাজবিজ্ঞানের পরীক্ষাটি ২১ মে হবে। যা CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষার শেষ পরীক্ষা। এটিও একটি ৩ ঘণ্টার পরীক্ষা হবে এবং সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১:৩০ পর্যন্ত চলবে (CBSE)।

    Click here to Read More
    Previous Article
    এখনও তালা বন্ধ ‘সেই‌’ ঘর, দেওয়ালে রক্তের দাগ, CBI অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিজিতের
    Next Article
    শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় দিয়েছিলেন হুমকি, পুলিশ আসতেই খালি পায়ে ছুটে পালালেন তৃণমূলের দিলীপ মন্ডল

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment