Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় দিয়েছিলেন হুমকি, পুলিশ আসতেই খালি পায়ে ছুটে পালালেন তৃণমূলের দিলীপ মন্ডল

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মাঝেই নতুন করে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল (Dilip Mondal)। পুলিশি অভিযানের খবর মিলতেই তিনি নাকি একেবারে চলচ্চিত্রের দৃশ্যের মতো বাড়ির জানালা টপকে পালিয়ে যান। তদন্তকারী সূত্রের দাবি, গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

    পালিয়ে যান দিলীপ মন্ডল (Dilip Mondal)

    উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে পৈলানে অবস্থিত দিলীপ মণ্ডলের বাড়িতে পৌঁছায় পুলিশ। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই পিছনের দিকের জানালা ব্যবহার করে বেরিয়ে যান তিনি। তদন্তে জানা গিয়েছে, সকাল প্রায় ৯টা ৫ মিনিটের কিছু আগে ক্যামেরার ফুটেজে তাঁকে দ্রুত এলাকা ছাড়তে দেখা যায়। সেই সময় তাঁর পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি এবং পায়ে কোনও জুতো বা চটি ছিল না।

    পালানোর তাড়াহুড়োয় তাঁর পাজামার একাংশ ছিঁড়ে যায় বলেও খবর। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নজর এড়াতে পরে নিজের চেহারার কিছুটা বদল করার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে একটি আকাশি রঙের টি-শার্ট নিয়ে পোশাক পরিবর্তন করেন তিনি। তারপর নির্মীয়মাণ একটি জায়গার পাশ দিয়ে জল-কাদা ভরা অংশ, ড্রেন এবং ফাঁকা মাঠ পেরিয়ে ডায়মন্ড হারবার রোডের দিকে চলে যান বলে জানা যায়।

    তৃণমূল বিধায়কের পালানোর বেশ কয়েকটি অংশ সিসিটিভিতে ধরা পড়েছে বলে দাবি পুলিশের। খালি পায়ে ছুটতে দেখে এলাকার এক ব্যক্তি তাঁকে চটি এনে দেন বলে জানা গেছে। বর্তমানে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করেও দিলীপ মণ্ডলের অবস্থান জানার চেষ্টা চলছে।

    প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বিজেপিকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দিলীপ মণ্ডল। তিনি বলেছিলেন, “তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, তাঁকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডল কে?” ওই মন্তব্য সামনে আসার পরই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা যায়। পুলিশের হাতে তিনি অধরা, তবুও সোশাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন তৃণমূল বিধায়ক।

    TMC's Dilip Mondal fled barefoot as soon as the police arrived

    আরও পড়ুন : এখনও তালা বন্ধ ‘সেই‌’ ঘর, দেওয়ালে রক্তের দাগ, CBI অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিজিতের

    ফেসবুকে পোস্ট করে তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে একাধিক ভুয়ো মামলা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    পরীক্ষার্থীদের জন্য জরুরি খবর, প্রকাশিত হল CBSE দশম শ্রেণির ডেটশিট
    Next Article
    ‘অন্ততপক্ষে ১০-১২ হাজার টাকা..,’ নয়া পে কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পোয়া বারো!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment