Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রধানমন্ত্রীর পোস্ট উধাও হওয়ার ঘটনায় ক্ষমা চাইল Meta! কী জানালেন সংস্থার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও বেশ কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায় ফেসবুক (Meta) থেকে। ওই ঘটনাটি সাড়া ফেলে দেয় সর্বত্র। এমনকি, বিষয়টি উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। শুধু তাই নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেটার কাছে অভিযোগ জানানোর পাশাপাশি উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এই আবহে, এবার ক্ষমা চেয়েছে মেটা। ইতিমধ্যেই মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান বলেছেন, ‘মেটার পক্ষ থেকে, যে ভুলের কারণে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) পোস্টটি ব্লক করা হয়েছিল, তার জন্য আমি মন্ত্রীর কাছে ক্ষমা চাইছি।’ এদিকে, বুধবার জোয়েল কাপলান তাঁর টিমসহ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) সঙ্গেও দেখা করেছেন।

    প্রধানমন্ত্রীর পোস্ট উধাও হওয়ার ঘটনায় ক্ষমা চাইল Meta!

    আধিকারিকদের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক: জানিয়ে রাখি যে, বুধবার সকালে মেটার অন্যতম শীর্ষ আধিকারিক তথা চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান দিল্লিতে এসে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) সচিব এস. কৃষ্ণানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকটি প্রায় ৪৫ মিনিট ধরে চলে। ওই সময়ে মেটার আধিকারিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিওটি ভুলবশত সরিয়ে ফেলার নেপথ্যের কারণ ব্যাখ্যা করেন।

     


    ৩ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছিল: উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মোদীর ভিডিওটি কয়েক ঘণ্টার জন্য ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি একটি সংসদীয় স্থায়ী কমিটি গুরুত্ব সহকারে নিয়েছিল। কমিটি মেটার CEO মার্ক জুকেরবার্গকে ৩ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলেছিল।

    আরও পড়ুন: ৫০ লক্ষ বাড়িতে সোলার সিস্টেম, ১৯ লক্ষ পরিবারের বিদ্যুৎ বিল শূন্য, সরকারের এই প্রকল্পের বিরাট সাফল্য

    জুকেরবার্গ ক্ষমা চেয়েছেন: এদিকে, মেটার সিইও মার্ক জুকেরবার্গ বুধবার শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট (CSAM), ডিপফেক কনটেন্ট এবং অপারেটিং সিস্টেমের ত্রুটির জন্য ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন।

    আরও পড়ুন: মেয়েদের বিয়েতে বিনামূল্যে মিলবে ৮ গ্রাম সোনা! রাজ্যবাসীর জন্য বড় উপহার সরকারের

    এই প্রসঙ্গে বিবৃতি দেওয়ার সময়ে তিনি জানান যে, CSAM কনটেন্ট, ডিপফেক কনটেন্ট এবং প্ল্যাটফর্মটি পরিচালনা করার ক্ষেত্রে ভুলের জন্য মেটা ভারত সরকারের কাছে ক্ষমা চাইছে।

    Click here to Read More
    Previous Article
    Rudranil on Kishore Kumar : ৯৭তম কিশোর কুমারের জন্মদিবস উপলক্ষে কী বললেন রুদ্রনীল
    Next Article
    ৫০ লক্ষ বাড়িতে সোলার সিস্টেম, ১৯ লক্ষ পরিবারের বিদ্যুৎ বিল শূন্য, সরকারের এই প্রকল্পের বিরাট সাফল্য

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment