Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সাহায্য করবে রাজ্য? দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে জোর চর্চা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ টানা ১৫ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ছাব্বিশের বিধানসভা ভোটে পালাবদলের জেরে ‘প্রাক্তন’ হয়েছেন। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আর্থিক সহায়তা করবে নতুন রাজ্য সরকার? সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

    দিলীপের মন্তব্যে জোর চর্চা | (Dilip Ghosh)

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী। উপহাসের ভঙ্গিতে তিনি বলেন, মমতাকে দেখে মনে হচ্ছে খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন।

    আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালে কীভাবে আবেদন করতে হয়? স্ট্যাটাস চেকের পদ্ধতিও জানুন

    দিলীপের কথায়, “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছে উনি খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন।“ একইসঙ্গে বলেন, কোনও আর্থিক অভাব কিংবা সংকটজনিত কারণে যদি এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে রাজ্য সরকারের তরফ থেকেই তাঁর জন্য প্রয়োজনীয় অর্থ কিংবা আর্থিক সাহায্যের বন্দোবস্ত করা হোক, যাতে উনি ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারেন।

    দিলীপের এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস নিয়ে রাজ্যের এক দায়িত্বশীল মন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে সরগরম রাজনৈতিক মহল।

    বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। তাঁদের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই ধরণের মন্তব্য কাম্য নয়।

    এদিকে মঙ্গলবার ফেসবুক লাইভে এসে মমতা বলেন, তিনি বেতন নিতেন না। এক পয়সা পেনশনও নেন না। তাঁর বই বিক্রির রয়্যালিটি থেকে প্রাপ্ত টাকা তাঁর ব্যক্তিগত খরচের অন্যতম ভরসা। তবে এবার এখনও পর্যন্ত সেই অর্থ তিনি পাননি।

    Dilip Ghosh

    তৃণমূল নেত্রীর দাবি, “নিশ্চয়ই সবাই বিজেপির ভয়ে চুপ করে বসে আছে। এর পিছনে নিশ্চয়ই ওদের কোনও খেলা আছে।“ যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন দে’জ পাবলিশিংয়ের কর্ণধার সুধাংশু শেখর দে। তিনি বলেন, প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে রয়্যালিটির টাকা পাঠানো হয়। এবারও অন্যথা হবে না। কোনও রাজনৈতিক চাপে টাকা না দেওয়ার অভিযোগ সঠিক নয়।

    এই আবহে এবার মমতাকে নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। ইতিমধ্যেই সেই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    মিড-ডে মিল প্রকল্পে নতুন গাইডলাইন, খাবার সরবরাহে জারি ৮ দফা SOP
    Next Article
    প্রশ্নের মুখে ৪৫ হাজার কাস্ট সার্টিফিকেট, বড় পদক্ষেপ রাজ্যের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment