Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পরিবারপিছু পঞ্চায়েত কর বাড়িয়ে ১২০০ টাকা করার খবর ভুয়ো! বিজ্ঞপ্তি জারি পঞ্চায়েত দফতরের

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত কর (Panchayat Tax) বৃদ্ধি নিয়ে বিগত কয়েকদিন ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছিল। শোনা গিয়েছিল, পরিবারপিছু পঞ্চায়েত কর বাড়িয়ে সোজা ১২০০ টাকা করা হয়েছে। এবার সেই খবর সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে জানিয়ে দিল রাজ্য সরকার। বুধবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের (Panchayat and Rural Development Department) তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

    পঞ্চায়েত কর নিয়ে বিভ্রান্তি দূর করল রাজ্য | (Panchayat Tax)

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত কর নিয়ে রাজ্য সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। রাজ্যের গ্রামীণ অঞ্চলগুলিতে আগের নিয়মেই কর আদায় করা হবে। সাধারণ গ্রামবাসীদের উপর কোনও বাড়তি করের বোঝা চাপানো হচ্ছে না।

    আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সাহায্য করবে রাজ্য? দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে জোর চর্চা

    রাজ্য জানিয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর কর সংক্রান্ত বিধানগুলিতে কোনও রকম বদল আনেনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। আগের বিধানগুলিই এখনও কার্যকর রয়েছে এবং কোনও রকম পরিবর্তন ছাড়াই সেগুলি কার্যকর হচ্ছে।

    পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অভিযোগ, একটি বিশেষ চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষকে এই ধরণের ভুয়ো খবর ও গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, রাজ্য সরকারের অনুমোদন ছাড়া কেউ কর বৃদ্ধির দাবি করলে তা সম্পূর্ণ বেআইনি।

    Panchayat tax

    জানা গিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের দেওয়া কিছু সুপারিশ মেনে একটি এসওপি তথা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছিল দফতর। সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করে এক শ্রেণির লোকজন রটিয়ে দেন, পঞ্চায়েত কর বাড়িয়ে সর্বনিম্ন ১২০০ টাকা করা হয়েছে। বিষয়টি নজরে আসতেই সেটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

    পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর স্পষ্ট জানিয়েছে, আপাতত পুরনো নিয়মে রাজ্যের সব পঞ্চায়েতের কাজকর্ম চলবে। এই খবর প্রকাশ্যে আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজ্যের গ্রামীণ এলাকার বহু মানুষ।

    Click here to Read More
    Previous Article
    'মাথা যদি কাজ না করে, সু*ই*সাইড না করে বসেন!'— অভিষেককে নিয়ে ভয় প্রকাশ রাকেশ সিংয়ের
    Next Article
    গ্রান্ট-ইন-এড কর্মীদের বকেয়া DA মেটাতে তৎপর অর্থ দফতর, অপেক্ষার মাঝেই দেওয়া হল বড় নির্দেশ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment