Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সেপ্টেম্বরেই বড় সিদ্ধান্ত! অজিত আগরকারের পরিবর্তে টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর হবেন ভিভিএস লক্ষ্মণ?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের আঙিনা থেকে এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর অজিত আগরকার (Ajit Agarkar) তাঁর পদ থেকে সরে দাঁড়াতে পারেন। এমনিতেই, ভারতীয় দলের চিফ সিলেক্টর হিসাবে অজিত আগরকরের মেয়াদ চলতি বছরের সেপ্টেম্বরে শেষ হচ্ছে। জুনে ৩ মাসের মেয়াদ বৃদ্ধির পর এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এর আগে রিপোর্টে বলা হয়েছিল যে BCCI অজিত আগরকরের মেয়াদ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ODI বিশ্বকাপ পর্যন্ত বাড়াতে পারে। তবে, ইংল্যান্ড সফরের সাম্প্রতিক একটি ঘটনার পর দাবি করা হচ্ছে যে BCCI অজিত আগরকরকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে। দৈনিক জাগরণের একটি রিপোর্ট অনুসারে, BCCI-এর কিছু আধিকারিক টিম ইন্ডিয়ার নতুন চিফ সিলেক্টর হিসাবে অজিত আগারকারের পরিবর্তে ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) নিয়োগের কথা বিবেচনা করছেন।

    অজিত আগরকারের (Ajit Agarkar) পরিবর্তে টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর হবেন ভিভিএস লক্ষ্মণ?

    BCCI ক্ষুব্ধ: এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে সাম্প্রতিক ইংল্যান্ড সফরে এমন কী ঘটেছে যা চিফ সিলেক্টর হিসাবে অজিত আগরকারের পদকে ঝুঁকিতে ফেলছে? মূলত, ইংল্যান্ড সফরের দ্বিতীয় ODI-র আগেই রোহিতের কেরিয়ার সমাপ্ত হয়ে যাওয়ার খবর সামনে আসে। এরপর, BCCI সচিব দেবজিৎ সাইকিয়া চিফ সিলেক্টরের সঙ্গে কথা না বলেই ঘোষণা করেন যে, যতক্ষণ রোহিত দলের পরিকল্পনার অংশ থাকবেন, ততক্ষণ তিনি খেলবেন। এরপর রোহিত সেখানে একটি সেঞ্চুরি করেন। এইসব ঘটনা অজিত আগরকারের পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

    Will VVS Laxman replace Ajit Agarkar as Team India's chief selector?

    ভিভিএস লক্ষ্মণ কী অজিত আগরকরের স্থলাভিষিক্ত হবেন: জানিয়ে রাখি যে, BCCI-এর একটি অংশ চিফ সিলেক্টর হিসেবে অজিত আগরকরের পরিবর্তে ভিভিএস লক্ষ্মণকে আনার কথা বিবেচনা করছেন। বোর্ডের ওই আধিকারিকরা মনে করেন যে, ভিভিযএস লক্ষ্মণের কথা আরও বেশি গুরুত্ব পাবে এবং রোহিত ও বিরাটের মতো সিনিয়র খেলোয়াড়েরাও তাঁর সঙ্গে একমত হবেন।

    আরও পড়ুন: পেয়েছেন ব্রিটেনের নাগরিকত্ব! IPL-এ খেলার জন্য পাকিস্তান ত্যাগ করলেন এই তারকা পাক খেলোয়াড়?

    সেপ্টেম্বরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে: উল্লেখ্য যে, দৈনিক জাগরণের একটি রিপোর্ট অনুসারে, অজিত আগরকারকে অপসারণ করে ভিভিএস লক্ষ্মণকে চিফ সিলেক্টর হিসাবে নিযুক্ত করার সিদ্ধান্তের ব্যাপারে BCCI বর্তমানে দ্বন্দ্বের মধ্যে রয়েছে। সহজ কথায়, বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে এবং সেপ্টেম্বরে সম্পন্ন হতে চলা BCCI-এর বার্ষিক সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

    আরও পড়ুন: বড় সিদ্ধান্ত RBI-র, রেপো রেটের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা গভর্নরের! EMI-র ওপর পড়বে কী প্রভাব?

    অনুমান করা হচ্ছে যে, শ্রীলঙ্কায় সম্পন্ন হওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফলের ওপরই সবকিছু নির্ভর করবে। যদি টিম ইন্ডিয়া টেস্ট সিরিজটি জিততে পারে, তাহলে অজিত আগরকারের মেয়াদ বাড়ানোও হতে পারে। এর স্পষ্ট অর্থ হল, অজিত আগরকার এখনও পুরোপুরি আলোচনা থেকে ছিটকে যাননি। এমতাবস্থায়, শ্রীলঙ্কার মাটিতে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স প্রদর্শন করে সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

    Click here to Read More
    Previous Article
    ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টার পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
    Next Article
    WhatsApp নয়! সেনাবাহিনীকে চিনের WeChat ব্যবহারের নির্দেশ পাকিস্তানের, কী পরিকল্পনা ইসলামাবাদের?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment