Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৫০ লক্ষ বাড়িতে সোলার সিস্টেম, ১৯ লক্ষ পরিবারের বিদ্যুৎ বিল শূন্য, সরকারের এই প্রকল্পের বিরাট সাফল্য

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনহিতকর প্রকল্প চালু করেছে কেন্দ্র। তবে, সেগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প (Pradhan Mantri Surya Ghar Muft Bijli Yojana) ইতিমধ্যেই অল্প সময়ের ব্যবধানে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এবং সেটির প্রত্যক্ষ লাভ পাচ্ছে সরকার ও সাধারণ মানুষ। মূলত, ভারতে বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর পরিকল্পনা দ্রুতগতিতে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’ প্রকল্পের অধীনে সারা দেশে ৫০ লক্ষেরও বেশি বাড়িতে ইতিমধ্যেই রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি (Ministry of New and Renewable Energy) তথা MNRE এই সংক্রান্ত তথ্য উপস্থাপিত করেছে। জানিয়ে রাখি যে, সরকার (Central Government) এই প্রকল্পের জন্য ৭৫,০২১ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্পটি চালু হওয়ার মাত্র ২ বছরের মধ্যেই ৫০ লক্ষেরও বেশি বাড়িতে সৌর প্যানেল পৌঁছে গেছে। এর আগে প্রায় ১০ বছরে মাত্র ৭.৯৪ লক্ষ রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছিল।

    ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’ (Pradhan Mantri Surya Ghar Muft Bijli Yojana) পেল বিরাট সাফল্য:

    বিদ্যুৎ বিল হ্রাস: সরকার দাবি করেছে যে, এই প্রকল্পটি সাধারণ মানুষের বিদ্যুতের বিল কমিয়ে দিচ্ছে। এছাড়াও, এটি পরিবারগুলিকে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে অর্থ উপার্জনের সুযোগও করে দেয়। এই প্রকল্পটি দেশে পরিবেশবান্ধব ও স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করছে।

    Pradhan Mantri Surya Ghar Muft Bijli Yojana achieved great success.

    প্রতি ৬ দিনে প্রায় ১ লক্ষ বাড়ি এই প্রকল্পের আওতায় যুক্ত হচ্ছে: MNRE-এর মতে, গত কয়েক মাসে রুফটপ সোলার স্থাপনের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি ৬ দিনে প্রায় ১ লক্ষ বাড়ি এই প্রকল্পের আওতায় যুক্ত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের অক্টোবরে, প্রতিদিন প্রায় ৫,০৩৮ টি সোলার ইনস্টলেশন হচ্ছিল। ২০২৬ সালের জুলাইয়ে, এই সংখ্যা বেড়ে প্রতিদিন প্রায় ১৬,৩২৮ টি ইনস্টলেশনে দাঁড়িয়েছে। এর মানে হল, মাত্র ৯ মাসে দৈনিক ইনস্টলেশনের গতি প্রায় ৩.২ গুণ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ২০২৬ সালের জুলাই মাসেই ৫.০৬ লক্ষ বাড়িতে রুফটপ সোলার স্থাপন করা হয়েছে। প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এক মাসে এটিই সর্বোচ্চ সংখ্যক স্থাপন। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো বিদ্যুৎ বিলের সাশ্রয়। সরকার ডিবিটি তথা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবহার করে ভর্তুকির টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে। এখনও পর্যন্ত সরকার সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি ২৮,০২৪ কোটি টাকার ভর্তুকি পাঠিয়েছে। এর ফলে প্রায় ১৯ লক্ষ বাড়ি রয়েছে। যেখানে বিদ্যুৎ বিল শূন্য হয়ে গেছে।

    আরও পড়ুন: মেয়েদের বিয়েতে বিনামূল্যে মিলবে ৮ গ্রাম সোনা! রাজ্যবাসীর জন্য বড় উপহার সরকারের

    ৫.৭৫ শতাংশ সুদে সাশ্রয়ী ঋণ পাওয়া যাচ্ছে: উল্লেখ্য যে, সরকার সোলার প্যানেল স্থাপনের জন্যও সাশ্রয়ী ঋণ প্রদান করছে। পিএম সূর্য ঘর যোজনার অধীনে ৫.৭৫ শতাংশ সুদের হারে ঋণ দেওয়া হচ্ছে। এই হার RBI-র রেপো রেটের চেয়ে ৫০ বেসিস পয়েন্ট বেশি নির্ধারণ করা হয়েছে। জন সমর্থ পোর্টালের সঙ্গে যুক্ত হওয়ার পর ঋণ প্রক্রিয়াও অনলাইন ও পেপারলেস হয়ে গেছে।

    আরও পড়ুন: সেপ্টেম্বরেই বড় সিদ্ধান্ত! অজিত আগরকারের পরিবর্তে টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর হবেন ভিভিএস লক্ষ্মণ?

    ১ লক্ষেরও বেশি সরকারি ভবনে সোলার প্যানেল: জানিয়ে রাখি যে, সরকার সারাদেশে ৪১,৫৪২ টি সরকারি ভবন চিহ্নিত করেছে যেগুলির ছাদে সোলার প্যানেল স্থাপন করা যেতে পারে। এই ভবনগুলিতে আনুমানিক ১,৪১৮ মেগাওয়াট সোলার ক্ষমতা স্থাপন করা সম্ভব। এর মধ্যে এখনও পর্যন্ত ২৫,২৫৫ টি সরকারি ভবনে ৮৭২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। এছাড়াও, রাজ্য সরকারগুলি প্রায় ৩.২ লক্ষ সরকারি ভবন চিহ্নিত করেছে, যেগুলির মোট সম্ভাব্য ক্ষমতা প্রায় ৪,৪০০ মেগাওয়াট। এর মধ্যে ৮১,৩২৯ টি ভবনে ১,৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    প্রধানমন্ত্রীর পোস্ট উধাও হওয়ার ঘটনায় ক্ষমা চাইল Meta! কী জানালেন সংস্থার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার?
    Next Article
    শিক্ষা-বিজ্ঞান-প্রযুক্তিতে ভারতীয়দের অবদান! ১৫ অগাস্টকে ‘ইন্ডিয়া ডে’ ঘোষণা আমেরিকার অঙ্গরাজ্যের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment