Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতীয় দলকে বিশ্বকাপ জিতিয়ে ব্যাঙ্কে চাকরি করছেন ঈশান কিষাণ! ভাইরাল ছবি দেখে স্তম্ভিত ভারতীয় দলের ভক্তরা

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ভারতীয় দলকে (Indian Cricket Team) বিশ্বকাপ (2026 T 20 World Cup) জিততে সাহায্য করেছেন। তারপর জিম্বাবোয়ের মাটিতে ভারতের জার্সি গায়ে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। কিন্তু সেই ঈশান কিষাণই (Ishan Kishan) এখন ক্রিকেটের মাঠ ছেড়ে শুরু করলেন ব্যাঙ্কে চাকরি। সম্প্রতি নিজের সহকর্মীদের সাথে অফিসিয়াল রিজার্ভ (RBI) ব্যাঙ্কের আইডি কার্ড পরিহিত ভারতীয় উইকেটরক্ষকের কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই জল্পনা আরম্ভ হয় ভক্তদের মধ্যে।

    ক্রিকেট কেরিয়ার ছেড়ে দিচ্ছেন ঈশান কিষাণ?

    অনেক তরুণ ভারতীয় ক্রিকেটারের মনেই এদিন প্রশ্ন জেগেছিল এই নিয়ে। তাহলে কি পেশাদার ক্রিকেটকে এই বয়সেই বিদায় জানাতে চলেছেন ঈশান? কিন্তু এইসব জল্পনা সম্পূৰ্ণ অর্থহীন। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন ঈশান। তিনি ভারতীয় টেস্ট দলের অংশ নন এবং মাঝে বেশ কিছুদিন সীমিত ওভারের কোনও সিরিজ না থাকায় তিনি ব্যাঙ্কে নিজের অ্যাসিস্ট‍্যা‍ন্ট ম্যানেজারের কাজে ফিরেছেন।

    অনেকেই জানেন না যে ঈশান কিষাণ ২০১৭ সাল থেকেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই-এর একজন কর্মী। স্পোর্টস কোটায় এই চাকরি পেয়েছিলেন তিনি। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার নিজের কাজের প্রতি যা নিষ্ঠা দেখাচ্ছেন তা সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

    আরও পড়ুন: রোহিত শর্মার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছেন না শুভমান গিল! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ভারতীয় তারকার

    ঈশান গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের বিজয় লাভের অন্যতম বড় কারণ ছিলেন। তার আগ্রাসী ব্যাটিং শুরু থেকেই বিপক্ষের ওপর বাড়তি চাপ তৈরি করতো। আপাতত দেশের হয়ে নামতে না হলেও চলতি মাসের শেষদিকে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের অধিনায়ক হিসেবে ২৩ গজে ফিরবেন তিনি।

    আরও পড়ুন: এই ভুল করলে বিশ্বকাপ জিতবে না শুভমান গিলের ভারত! বড় মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নার

    আপাতত ঈশানের পরবর্তী লক্ষ্য ভারতের ওডিআই দলে নিজের জায়গা নিশ্চিত করা। এর আগে ২০২৩ বিশ্বকাপে শুভমান গিলের অনুপস্থিতিতে মাত্র দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু মনে রাখার মতো উল্লেখযোগ্য কিছু করতে পারেননি এই তারকা ক্রিকেটার। এখনও তিনি ভারতের ওডিআই দলে নিয়মিত নন। কিন্তু আগামী বিশ্বকাপের এখনও এক বছর দেরি। সেই সময়ে নিজেকে ওডিআই দলে অপরিহার্য করে তুলতে চাইবেন ভারতীয় উইকেটরক্ষক।

    Click here to Read More
    Previous Article
    Bangla Entertainment : ৯৭তম কিশোর কুমারের জন্মদিবস উপলক্ষে কী বললেন রুদ্রনীল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment