Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পিছিয়ে পড়লেন বিরাট কোহলি! গম্ভীরের পছন্দের ক্রিকেটারের কাছে খোয়াতে হলো বড় রেকর্ডের মালিকানা

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতের জার্সিতে প্রত্যাবর্তনের জন্য নিজেকে কঠোর অনুশীলনে ডুবিয়ে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ইংল্যান্ড সফরের ওডিআই সিরিজে ফের একবার ব্যাট হাতে নামতে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে। আপাতত গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team) ব্যস্ত রয়েছে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। সেই সিরিজ শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) ওডিআই সিরিজ খেলতে নামবে ভারতীয় দল।

    ভেঙে গেল বিরাট কোহলির রেকর্ড:

    এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলে সবচেয়ে বড় ভরসার মুখ হয়ে উঠেছেন অভিষেক শর্মা। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড শহরে ভারতের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। কিন্তু তার মাঝেও অত্যন্ত ব্যতিক্রমী ব্যাটিং করছেন অভিষেক। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের তিনটি ইনিংস মিলিয়ে ২০০-র বেশি স্ট্রাইক রেট সহ এখনও অবধি ১০৮ রান করেছেন তিনি। সেই সঙ্গে ভেঙ্গে দিয়েছেন বিরাট কোহলির একটি বিশেষ রেকর্ড।

    আরও পড়ুন: বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হবে না! ভারতীয় শিবির থেকে সরাসরি করা হলো ঘোষণা, স্তম্ভিত ভক্তরা

    সম্প্রতি ভারতের সাথে ১৫০০ টি-টোয়েন্টি রানের গণ্ডি স্পর্শ করেছেন অভিষেক। সবচেয়ে কম বয়স্ক ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অতিক্রম করার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নামের সাথে। ২৭ বছর বয়সে এই কাজ করেছিলেন কোহলি। কিন্তু মাত্র ২৫ বছর বয়সে এই মাইলফলক টপকে তার রেকর্ড ভেঙেছেন অভিষেক।

    গৌতম গম্ভীরের প্রিয় পাত্র:

    ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে গৌতম গম্ভীরের কোচিং টিম সরাসরি জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেবেন না তারা। অভিষেক শর্মা একজন পরীক্ষিত ম্যাচ উইনার এবং তার ওপর পুরো ভরসা রয়েছে গম্ভীরদের। আপাতত ভারতের টপ অর্ডারে কোনও পরিবর্তন করার পরিকল্পনা নেই তাদের।

    আরও পড়ুন: ধোনি বা রোহিতও পারেননি, এমন কাজ করে দেখালেন অধিনায়ক শ্রেয়স! ভরসা ফিরলো ভারতীয় দলের

    আয়ারল্যান্ডের কাছে শোচনীয় ভাবে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে গৌতম গম্ভীরের ভারতীয় দলের কাছে সম্মান রক্ষার লড়াই। সেই কাজ তারা করতে পারবেন কিনা তা অনেকটাই নির্ভর করবে গোটা সিরিজে ওপেনার অভিষেক শর্মার ফর্মে থাকার ওপর।

     

    Click here to Read More
    Previous Article
    শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি! রাজ্যের আদালতগুলি খোলা থাকবে কিনা জানুন
    Next Article
    বুলেট ট্রেনের জন্য তৈরি হচ্ছে সমুদ্রের নিচে সুড়ঙ্গ! কাজের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment