Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পেট্রল-ডিজেল নিয়ে বড় ঘোষণা রাজ্যে, সাধারণ মানুষকে স্বস্তি দিল শুভেন্দু সরকার

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ পেট্রল-ডিজেল কন্টেনারে ভরে দেওয়ার উপর কিছুদিন আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু এর ফলে কৃষক, হাসপাতাল এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অনেক মানুষ সমস্যায় পড়ছিলেন। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার নিয়মে কিছুটা ছাড় দিল সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, বিশেষ প্রয়োজন থাকলে কৃষক ও চা বাগানের শ্রমিকরা আবার কন্টেনারে জ্বালানি নিতে পারবেন।

    পেট্রল-ডিজেল নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)

    শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, কন্টেনারে ডিজেল দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারির পর বহু কৃষক, হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা সমস্যার মুখে পড়েছিল। তাই সাধারণ মানুষের স্বার্থে রাজ্য সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিয়মে ছাড় দেওয়ার ব্যবস্থা করেছে।

    সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, কৃষক এবং চা বাগানের শ্রমিকরা প্রয়োজন হলে কন্টেনারে পেট্রল বা ডিজেল সংগ্রহ করতে পারবেন। এতে কৃষিকাজ এবং অন্যান্য জরুরি কাজ চালাতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই ঘোষণার পর ব্যবসায়ী মহলের একাংশও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কলকাতার এক পেট্রল পাম্প ব্যবসায়ী বলেন, সরকার যে নির্দেশ দেবে, সেই অনুযায়ীই কাজ করা হবে।

    উল্লেখ্য, মধ্য প্রাচ্যের অশান্ত পরিস্থিতির কারণে সম্প্রতি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই সময় অনেকেই ভবিষ্যতে তেলের ঘাটতি হতে পারে ভেবে আগে থেকেই পেট্রল-ডিজেল মজুত করতে শুরু করেন। তবে আইন অনুযায়ী অতিরিক্ত জ্বালানি মজুত করা যায় না।

    নিরাপত্তার কারণেও সাধারণ প্লাস্টিকের বোতলে পেট্রল বা ডিজেল দেওয়া হয় না। শুধুমাত্র নির্দিষ্ট মানের স্টিল বা অনুমোদিত শক্ত প্লাস্টিকের পাত্রে জ্বালানি দেওয়ার নিয়ম রয়েছে।

    Suvendu Adhikari make explosive allegations against Firhad in Taratala case

    আরও পড়ুনঃ আর শুধু নদী নয়, এবার পুকুরেও মিলবে ইলিশ! বড় সাফল্য মিলল বাংলার গবেষণায়

    এই কারণেই কিছুদিন আগে কন্টেনারে তেল দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছিল। তবে সেই সিদ্ধান্তে কৃষক, হাসপাতাল এবং জরুরি পরিষেবা সংস্থাগুলির কাজে সমস্যা দেখা দেওয়ায় এবার তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করল রাজ্য সরকার (Suvendu Adhikari)।

    Click here to Read More
    Previous Article
    ‘প্রচুর মাল কামিয়েছে’,বিস্ফোরক অভিযোগ কল্যাণের, মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারির কথা বললেন?
    Next Article
    আমেরিকার চিন্তা বাড়িয়ে এবার এই মহাসাগরে নজর চিনের! কী পরিকল্পনা লালফৌজের?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment