Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পড়াশোনার খরচ নিয়ে চিন্তা নয়! মেধাবী পড়ুয়াদের জন্য বড় সুযোগ, মিলবে মাসিক আর্থিক সহায়তা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : উচ্চশিক্ষার পথে অর্থ যেন কোনও বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে চালু রয়েছে ‘স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ’ (Government Scholarship)। আর্থিকভাবে দুর্বল অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এই বৃত্তি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন শিক্ষাবর্ষেও এই স্কিম নিয়ে আগ্রহ বাড়ছে পড়ুয়াদের মধ্যে, কারণ নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে মাসিক আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

    কারা পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Government Scholarship)?

    বামফ্রন্ট সরকারের আমলে শুরু হওয়া এই বৃত্তি প্রকল্প পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও অব্যাহত ছিল। ২০২৬ সালে গঠিত নতুন বিজেপি সরকারও এই প্রকল্প চালিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা গিয়েছে। মূলত যেসব ছাত্রছাত্রী পড়াশোনায় ভালো ফল করলেও পারিবারিক আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষায় সমস্যার মুখোমুখি হন, তাঁদের জন্যই এই স্কলারশিপের ব্যবস্থা। আবেদনকারী যে কোর্সের জন্য আবেদন করা হবে, তার পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।

    উচ্চ মাধ্যমিক ও ডিএলএড শিক্ষার্থীরা প্রতি মাসে ১,০০০ টাকা পাবেন। পলিটেকনিক কোর্সের ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত হয়েছে মাসিক ১,৫০০ টাকা। বিজ্ঞান বিভাগের স্নাতক এবং বিভিন্ন পেশাদারি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা বছরে ১৮ হাজার টাকা, অর্থাৎ মাসিক ১,৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

    অন্যদিকে কলা ও বাণিজ্য বিভাগের স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য বার্ষিক ১২ হাজার টাকা বা মাসিক ১,০০০ টাকা সহায়তার ব্যবস্থা রয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে কলা ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য এই অঙ্ক ২,৫০০ টাকা। এছাড়া ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি, বিএড এবং পিএইচডি স্তরের শিক্ষার্থীরাও এই বৃত্তির আওতায় রয়েছেন।

    বিশেষত মেডিক্যাল শিক্ষার্থীদের ক্ষেত্রে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। আবেদনের সময় প্রয়োজন হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নম্বরপত্র, সর্বশেষ পরীক্ষার মার্কশিট, ভর্তি সংক্রান্ত নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, কার্যকর মোবাইল নম্বর এবং ই-মেল আইডি সহ‌ বিভিন্ন তথ্য।

    monthly financial assistance will be provided in government scholarship for students

    আরও পড়ুন : আবাস যোজনায় নাম আছে না নেই? সহজ পদ্ধতিতে বাড়ি বসে জানুন, লাগবে ৫ মিনিট

    আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইন। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে ফর্ম জমা করলেই মিলবে টাকা। মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি বড় সহায়ক হাতিয়ার।

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee রানী রাসমণি রোডে গেলেই, ওনাকে অ্যারেস্ট করাব : নাজিয়া এলাহী খান
    Next Article
    ‘আসল তৃণমূল’-এর দাবিতে ৫০ বিধায়কের জোট, নেতৃত্বে কে? রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণে জল্পনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment