Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ বলেই দাবি আফগান ক্রিকেট বোর্ডের! শোরগোল শুরু পাকিস্তানে

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানদের বিরুদ্ধে (India vs Afghanistan) চলতি মাসেই একটি ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু তার আগে আফগানিস্থান ক্রিকেট বোর্ডের (ACB) করা একটি কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক জল্পনা আরম্ভ হয়েছে। আসন্ন এই সিরিজের জন্য একটি প্রচারমূলক ভিডিওতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (PoK) ও গিলগিট-বাল্টিস্তানকে ভারতের মানচিত্রের অন্তর্ভুক্ত অংশ হিসেবে দেখানো হয়েছে। আর তাদের এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে নতুন করে কূটনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে।

    চলতি বছরে ইতিমধ্যেই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্থান। কিন্তু এবার আফগান বোর্ডের উদ্যোগেই দিল্লিতে দুই দেশের মধ্যে এই তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে। সেই সিরিজ শুরু হওয়ার কয়েক দিন আগে, রবিবার এসিবি তাদের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে এই বিতর্কিত ভিডিওটি শেয়ার করে।

    সূত্র মারফত পাওয়া খবর থেকে জানা গিয়েছে যে, মানচিত্রে দুই দেশের ভৌগলিক সীমারেখা যেভাবে বিষয়টি দেখানো হয়েছে, তা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও অফিসিয়াল খবর না হওয়ায় পিসিবির উদ্বেগের সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনও অবধি জানা যায়নি। তবেআরও জানা গিয়েছে যে, ইসলামাবাদ বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তবে এখনই কোনও আনুষ্ঠানিক পদক্ষেপ তার জন্য ঘোষণা করে দেওয়া হয়নি।

    আরও পড়ুন: দলীপ ট্রফি ফাইনালে ধোনিকে নকল করার চেষ্টা সূর্যবংশীর! ঈশান কিষাণ যা করলো, শুনলে অবাক হবেন

    সীমান্ত ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাবুল ও ইসলামাবাদের মধ্যে যখন সম্পর্ক একেবারেই সুবিধার নয় গত কয়েক বছরে। সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলার মতো ঘটনার জেরে ওই দুই দেশের মধ্যে উত্তেজনা যখন ক্রমশই বাড়ছে, ঠিক সেই সময়েই এই ভিডিও টাটকা বিতর্কের সৃষ্টি করেছে।

    আরও পড়ুন: বিশ্বকাপ জিততে মরিয়া গম্ভীরের ভারত! বাধ্য হয়ে এই তারকা ক্রিকেটারকে দলে ফেরাচ্ছে BCCI

    আগামী ১৩ ই অক্টোবর থেকে তিন ম্যাচের এই সিরিজ আরম্ভ হবে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কোনও অফিসিয়াল পদক্ষেপ নেওয়া হয়নি। বিসিসিআইও এসবের থেকে ওই তিন ম্যাচের মধ্যে দিয়ে ভারতের হতে চলা প্রস্তুতির বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আর এই বিষয়টি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

     

    Click here to Read More
    Previous Article
    ‘হিম্মত থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখান’, নাম নিয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment