Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক! অক্টোবরেই কি ফের চালু হবে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন পরিষেবা?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিনের বিরতির পর ফের ভারত-বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। মৈত্রী, বন্ধন এবং মিতালী এক্সপ্রেসকে আবারও রেলপথে ফেরানোর বিষয়ে মঙ্গলবার থেকে ঢাকায় (Dhaka) শুরু হচ্ছে দু’দিনের আন্তঃসরকার রেলওয়ে বৈঠক। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় তিনটি ট্রেনের পরিষেবা পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পাবে। দুই পক্ষের মধ্যে ঐকমত্য তৈরি হলে আগামী মাস থেকেই ট্রেনগুলি ফের চলতে পারে বলে আশা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত শুধু রেল কর্তৃপক্ষের হাতে নেই। বিদেশ, স্বরাষ্ট্র-সহ সংশ্লিষ্ট মন্ত্রকগুলির অনুমোদনের পরই পরিষেবা চালুর বিষয়ে সরকারি ভাবে ঘোষণা করা হবে।

    অক্টোবরেই কি ফের চালু হবে ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে ট্রেন পরিষেবা?

    এই বৈঠকে শুধু বন্ধ হয়ে থাকা ট্রেনগুলিকে ফেরানোর আলোচনা নয়, ভারত-বাংলাদেশের রেল যোগাযোগ আরও বাড়ানোর একাধিক প্রস্তাবও উঠতে চলেছে। বাংলাদেশের তরফে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হতে পারে। পাশাপাশি ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের বর্তমান যাত্রাপথেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এতদিন যমুনা সেতু হয়ে চলা ট্রেনটি নতুন নির্মিত পদ্মা সেতু দিয়ে চালানো যায় কি না, তা নিয়েও ভারতীয় রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে ঢাকা। প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে যাত্রী যোগাযোগের পাশাপাশি উত্তর ও দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের রেল সংযোগও আরও সহজ হতে পারে।

    আরও পড়ুন: ওষুধের কারখানা থেকে দোকান; বাদ নেই কিছুই! বাতিল ৮৮০ লাইসেন্স, মহারাষ্ট্রে তুকারাম মুন্ধের দাপট

    তিনটি ট্রেনের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ঢাকা ও কলকাতার মধ্যে, বন্ধন এক্সপ্রেস খুলনা ও কলকাতার মধ্যে এবং মিতালী এক্সপ্রেস ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করত। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে ধাপে ধাপে এই আন্তর্জাতিক ট্রেন পরিষেবাগুলি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরিষেবা আর ফেরেনি। ফলে চিকিৎসা, পড়াশোনা, ব্যবসা কিংবা আত্মীয়দের সঙ্গে দেখা করতে দুই দেশের সীমান্ত পেরিয়ে যাতায়াত করা বহু মানুষের জন্য রেলপথের এই পরিষেবা বন্ধ থাকা বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার ঢাকার বৈঠক সেই পুরনো যোগাযোগ ফেরানোর ক্ষেত্রে নতুন দরজা খুলতে পারে (India-Bangladesh)।

    ভারতের তরফেও মৈত্রী এক্সপ্রেস ফের চালুর বিষয়ে আগ্রহ রয়েছে বলে বাংলাদেশের রেল সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে ‘প্রথম আলো’। প্রায় দু’মাস আগে ঢাকায় ভারতীয় দূতাবাসের তরফে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর জন্য ভারতীয় রেল মন্ত্রকের কাছে অনুরোধ পাঠানো হয়েছিল। এরপর ভারতীয় রেল মন্ত্রকের তরফে আগের সূচি অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন ট্রেনটি চালুর সম্ভাবনা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এবার দুই দেশের রেল কর্তাদের মুখোমুখি বৈঠকে সেই প্রস্তুতিকে বাস্তব রূপ দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

    Will train services between India-Bangladesh resume in October?

    আরও পড়ুন: আরও বাড়বে পরমাণু শক্তি! এবার সমুদ্রে লুকিয়ে থাকা ইউরেনিয়াম আহরণ করবে চিন

    তবে তিনটি ট্রেনের চাকা ফের গড়াবে কি না, তার উত্তর এখনও পুরোপুরি নিশ্চিত নয়। রেল কর্তৃপক্ষের আলোচনার পাশাপাশি দুই দেশের বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের মতামতও গুরুত্বপূর্ণ হবে। নিরাপত্তা, সীমান্তে ইমিগ্রেশন ও কাস্টমস ব্যবস্থা এবং ট্রেন চলাচলের সময়সূচি-সহ একাধিক বিষয় চূড়ান্ত হওয়ার পরেই সরকারি সিদ্ধান্ত সামনে আসবে। তবু দীর্ঘ বিরতির পর ফের মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়াকে ভারত-বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে আগামী মাসেই ফের রেললাইনে দেখা যেতে পারে বহু প্রতীক্ষিত সেই আন্তর্জাতিক ট্রেনগুলিকে (India-Bangladesh)।

    Click here to Read More
    Previous Article
    5G-র পর শুরু হয়ে গেল 6G-র প্রস্তুতি! আমেরিকা-সহ ২৪ টি দেশের সঙ্গে হাত মেলাল ভারত
    Next Article
    "বিদেশির টাকায় পশ্চিমবঙ্গ কে অশান্ত করতে এসেছিল" - সিজেপির আন্দোলন নিয়ে বললেন সৌমিত্র খান

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment