Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিপর্যয় মোকাবিলায় মঞ্জুর ২৫৪ কোটি, উত্তরবঙ্গ সফরে গিয়ে দুনীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ GTA তথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (Gorkhaland Territorial Administration) সংক্রান্ত অচলাবস্থা কাটাতে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এই আবহে মঙ্গলবার উত্তরকন্যা থেকেই কালিম্পঙের প্রশাসনিক বৈঠকে জিটিএ-র আর্থিক দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। অন্যদিকে এই সফর চলাকালীন সময়েই জিটিএ প্রশাসকের দায়িত্ব পেলেন আইএএস স্মৃতিরঞ্জন মোহান্তি।

    GTA বৈঠকে দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

    আজ পাহাড়ে উত্তরকন্যার সভা ঘরে বসেই মুখ্যমন্ত্রী বললেন, “আজ আপনাদের জন্য দারুণ খুশির খবর আছে। আজ জিটিএ চেয়ারম্যান রেজিগনেশন দিয়ে দিয়েছেন। এখনও কয়েকজন বাকি আছেন। সরকার এবার জিটিএ-র বাজেট ডবল করে দিয়েছে। বিপর্যয় মোকাবিলায় ২৫৪ কোটি টাকা দার্জিলিং আর কালিম্পং মিলিয়ে প্রপোজাল রয়েছে রাজেশ সিনহাজির কাছে। উনি কাল বলছিলেন আজকে ছেড়ে দিতে, কিন্তু আমি বলেছি, ‘না আমি কাল কালিংপং গিয়েই এই বিষয়ে আমি ছাড়পত্র দেব।'”

    এরপরেই সভা ঘরে উপস্থিত রাজেশ সিনহাজীকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী এদিন বললেন, “আপনাকে পাহাড়ের অর্থাৎ দার্জিলিং-কালিম্পং জেলার বিপর্যয় মোকাবিলার জন্য সবমিলিয়ে যে ২৫৪ কোটি টাকা পেন্ডিং রয়েছে তা মঞ্জুর করে দিচ্ছি।” যত দ্রুত সম্ভব পাহাড়ে কাজ করা নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বললেন, জিটিএকে তাদের সমস্ত টাকা দিয়ে দিতে। জিটিএ কাজ শুরু করবে।

    আরও পড়ুনঃ সহজেই মিলবে ইচ্ছেমত বদলি! ইন্টার ইউনিভার্সিটি ট্রান্সফার নিয়ে বিল আনছে রাজ্য সরকার

    একইসাথে জিটিএ নিয়ে দুর্নীতি প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীর এদিন বললেন, ‘জিটিএ নিয়ে যে দুর্নীতি হয়েছে সে ক্ষেত্রেও আমরা কাউকে ছাড়বো না। আমাদের ইনস্টিটিউশনাল কোরাপশন কমিটি হয়েছে, অবসরপ্রাপ্ত জাস্টিস বিশ্বজিৎ বসুর চেয়ারম্যানশিপের আন্ডারে।” এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘আইপিএস আধিকারিক কালিয়াপ্পন জয়রমন তাঁর কার্যকরী সদস্য হিসেবে তদন্ত করবেন৷’

    এরপরেই কালিম্পংবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী এদিন বললেন, ‘কালিম্পংবাসীদের আমি আশ্বস্ত করতে চাই, জিটিএতে টিচার ভর্তি থেকে শুরু করে, আপনাদের খাওয়ার জল অর্থাৎ ‘আম্রুত প্রকল্প’ থেকে শুরু করে, যা যা গণ্ডগোল এরা করেছে, যারা যারা লুট করেছে তাদের একজনকেও ছাড়া হবে না। ইনভেস্টিগেশন হওয়ার পর এফআইআর হবে অ্যারেস্টও হবে। এমনকি ওদের থেকে সমস্ত অর্থ ফেরত নেওয়া হবে। জনগণের যে পরিমাণ টাকা লুট করা হয়েছে, তা সরকার উসুল করবে এই আশ্বাস আমি দিচ্ছি’।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ৯ সেপ্টেম্বর, ব্যবসায়ে বাজিমাত করবে এই চার রাশি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment