Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সাংস্কৃতিক ক্ষেত্রে নয়া মাইলফলক’, প্যারিসে স্বামী নারায়ণ মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: ফ্রান্সের (France) মাটিতে ভারতীয় সংস্কৃতির আরও একটি স্থায়ী ঠিকানা তৈরি হল। প্যারিসের কাছে বুসি-সাঁ-জর্জ এলাকায় নির্মিত বিশাল স্বামী নারায়ণ মন্দিরের (BAPS Swaminarayan Mandir) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার ভারচুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এই মন্দিরের প্রতিষ্ঠা ভারত ও ফ্রান্সের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। তাঁর মতে, দুই দেশের বন্ধুত্ব এতদিন কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তার সঙ্গে আরও শক্তিশালীভাবে যুক্ত হচ্ছে সংস্কৃতির বন্ধন। তাই প্যারিসে এই মন্দিরের উদ্বোধন শুধু একটি ধর্মীয় স্থাপনার উদ্বোধন নয়, বরং ভারত-ফ্রান্সের দীর্ঘ সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়।

    প্যারিসে স্বামী নারায়ণ মন্দিরের (BAPS Swaminarayan Mandir) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী:

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, প্যারিসে স্বামী নারায়ণ মন্দির (BAPS Swaminarayan Mandir) দুই দেশের সহযোগিতা, পারস্পরিক আস্থা ও সংহতির প্রতীক হয়ে থাকবে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ থেকে শুরু করে জলবায়ু—বিভিন্ন ক্ষেত্রেই ভারত ও ফ্রান্স একসঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে দুই দেশের সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা পুরনো সাংস্কৃতিক যোগাযোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের মাটিতে ভারতীয় সেনাদের আত্মত্যাগের ইতিহাস যেমন রয়েছে, তেমনই সংস্কৃত ভাষার চর্চা ও ভারতীয় দর্শনকে ইউরোপে পরিচিত করে তুলতে ফরাসি পণ্ডিতদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দকে নিয়ে ফরাসি লেখক রম্যাঁ রোলাঁর কাজ এবং প্যারিস থেকে পুদুচেরির শ্রী অরবিন্দ আশ্রমে ‘দ্য মাদার’-এর আধ্যাত্মিক যাত্রার কথাও তিনি স্মরণ করেন।

    আরও পড়ুন: কড়া হাতে দমন! ২০২৯-এর মধ্যেই ধ্বংস হবে ভারতের ১০০ টি ড্রাগ নেটওয়ার্ক, তৈরি রোডম্যাপ

    ভারতীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও নির্মাণ দক্ষতার মেলবন্ধনকেও এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এটি ‘মেড ইন ইন্ডিয়া, বিল্ট ইন ফ্রান্স’-এর একটি উজ্জ্বল উদাহরণ। মন্দিরটি দেখতে সম্পূর্ণ ভারতীয় স্থাপত্যরীতির হলেও এর নির্মাণে দুই দেশের যৌথ প্রয়াস রয়েছে। মন্দিরের জন্য ব্যবহৃত পাথরের একটি বড় অংশ ভারতে আনা হয়েছিল। সেখানে দক্ষ শিল্পীরা পাথরের গায়ে সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তোলেন। পরে সেই কারুকাজ করা পাথর ফ্রান্সে নিয়ে গিয়ে মন্দিরের মূল কাঠামো তৈরি করা হয়। ফলে স্থাপনাটির প্রতিটি অংশে যেমন ভারতীয় শিল্প ও ঐতিহ্যের ছাপ রয়েছে, তেমনই রয়েছে ফ্রান্সের মাটিতে তার বাস্তব রূপ দেওয়ার প্রয়াস।

    মোদির বক্তব্যে উঠে আসে এই মন্দিরকে ঘিরে আরও বড় সাংস্কৃতিক সম্ভাবনার কথাও। তিনি বলেন, প্যারিসের এই নতুন মন্দির ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ বাহক হয়ে উঠতে পারে। শুধু ভারতীয় বংশোদ্ভূত মানুষই নন, ইউরোপের বিভিন্ন দেশের মানুষও এখান থেকে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন। ফ্রান্সের বহুত্ববাদী সাংস্কৃতিক পরিবেশকেও এই মন্দির আরও সমৃদ্ধ করবে বলে মনে করেন তিনি। একইসঙ্গে ভারত ও ফ্রান্সের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ আরও গভীর করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় সুযোগ হলে নিজেও মন্দিরটি দর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

    PM Modi inaugurated the BAPS Swaminarayan Mandir in Paris.

    আরও পড়ুন: হয়েছিলেন কটূক্তির শিকার! অদম্য জেদে IPS হয়ে নজির গড়লেন KBC-তে ১ কোটি টাকা জেতা মোহিতা

    উল্লেখ্য, প্যারিসের অদূরে বুসি-সাঁ-জর্জ এলাকায় তৈরি এই স্বামী নারায়ণ মন্দিরকে (BAPS Swaminarayan Mandir) ঘিরে ভারতীয় সম্প্রদায়ের মধ্যেও যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে। মন্দিরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছেন মহন্ত স্বামী মহারাজ। ভারতীয় স্থাপত্যের সূক্ষ্ম কারুকাজ, ঐতিহ্যবাহী নির্মাণশৈলী এবং আধুনিক প্রকৌশলের সমন্বয়ে গড়ে ওঠা এই স্থাপনা ফ্রান্সে বসবাসকারী ভারতীয়দের কাছে সংস্কৃতির সঙ্গে যোগসূত্রের একটি নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রীও মনে করেন, এই মন্দির ভবিষ্যতে শুধু ধর্মীয় স্থান হিসেবে নয়, দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক আদানপ্রদানের একটি সেতু হিসেবেও কাজ করবে। ফলে প্যারিসের বুকে গড়ে ওঠা এই মন্দির ভারতীয় ঐতিহ্যকে ইউরোপের মাটিতে আরও দৃঢ়ভাবে তুলে ধরার পাশাপাশি ভারত-ফ্রান্স সম্পর্ককেও নতুন মাত্রা দিতে পারে।

    Click here to Read More
    Previous Article
    শত্রুদের ঘুম উড়িয়ে আরও বাড়বে ভারতের শক্তি! ১.১০ লক্ষ কোটির সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন কেন্দ্রের
    Next Article
    অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন ফের কবে থেকে শুরু? মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment