Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘হিম্মত থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখান’, নাম নিয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে এবার একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সরাসরি নাম নিয়েই এদিন তিনি বললেন, ‘শুভেন্দু বাবু আপনি পুলিশ দিয়ে আমাকে ভয় দেখাতে পারবেন না। অ্যাটেম্পট টু মার্ডারের কেস করেছেন তো? আপনার হিম্মত থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখান। আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমি। তারপরে বুঝবেন আমি কী?’

    শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের!

    অন্যদিকে নাম না নিয়েই এদিন তিনি মন্তব্য করলেন প্রাক্তন জামাই তথা বিজেপি নেতা কবীর শংকর বসুকে নিয়েও। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কল্যাণ বাবু বললেন, ‘একটা আবর্জনা, যে আবর্জনাকে শ্রীরামপুর দু’বার ছুঁড়ে ফেলে দিয়েছিল। যে আবর্জনা থেকে গন্ধ বেরোচ্ছে, সেই আবর্জনাকে নিয়ে আজকে আপনি এগিয়ে যাচ্ছেন। শ্রীরামপুরের বুকে আপনি সবাইকে অ্যারেস্ট করছেন। শ্রীরামপুরের মানুষ আপনাদেরকে জবাব দিয়ে দেবে। এমন জবাব দেবে আপনি বুঝতে পারবেন না।’

    CM Suvendu Adhikari at North Bengal

    এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রীকে আরও কড়া ভাষায় আক্রমণ শানিয়ে কল্যাণ বাবু বলেছেন, ‘আপনার মাথাটা গেছে একদম। আপনি এত ভিন্ডিকটিভ (প্রতিহিংসাপরায়ণ), এত ভিন্ডিকটিভ ভারতবর্ষে কেউ এরকম হয়না। আপনার মাথায় আর ব্রেন বলে নেই কিছু, আপনার মাথায় কৃমি হয়ে গেছে। কৃমি হয়ে গেছে আপনার মাথার ভেতরটা। একটা জঘন্য লোক আপনি। আমি ভেবেছিলাম অন্তত মানুষ হিসাবে ভালো আপনি। আমি তো দেখছি মানুষ নন আপনি অমানুষ।’

    আরও পড়ুনঃ সহজেই মিলবে ইচ্ছেমত বদলি! ইন্টার ইউনিভার্সিটি ট্রান্সফার নিয়ে বিল আনছে রাজ্য সরকার

    সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আরও বললেন, ‘গুন্ডাগিরি করছে, গুন্ডাগিরি করে পুলিশকে দিয়ে ভয় দেখানো হবে না। কতলোককে অ্যারেস্ট করবেন? দরকার হলে আমি একা হাঁটবো, আপনি আমাকে অ্যারেস্ট করুন। ভারতবর্ষ দেখবে, আপনার মতো একটা অসভ্য লোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। ভোট চুরি করে জিতেছেন। লজ্জা করে না? লজ্জা করে? নাকি লজ্জা করে না? ‘

    অতীতের প্রসঙ্গ তুলে তৃণমূল নেতার সংযোজন, ‘আপনার বাবাকেও একদিন লুঙ্গী পরে অশোক গোস্বামীর বাড়ির সামনে দাঁড়াতে হয়েছিল। অশোক গোস্বামীকে বাঁচিয়েছিল সিপিএম-এর হাত থেকে। আপনার বাবা লড়াই করেছিল সিপিএম-এর বিরুদ্ধে। আর আপনি দালালি করেছেন চিরকাল।’

    পরক্ষণেই আবার শ্রীরামপুর বাসীর উদ্দেশ্যে কল্যাণবাবু বললেন, ‘শ্রীরামপুরের বুকে যে অন্যায়-অত্যাচার হচ্ছে তা মানা যায় না কখনও। শ্রীরামপুর শান্ত জায়গা ছিল। শুভেন্দু অধিকারী আসার পর একদম অশান্ত জায়গা হয়ে গিয়েছে পুরো। শ্রীরামপুর বাসীর কাছে আমি হাতজোড় করে অনুরোধ করছি আপনারা যদি মনে করেন এটা পুলিশের অত্যাচার হচ্ছে,  নিরীহ ছেলেগুলোর উপর, যদি মনে করেন শুভেন্দু অধিকারী এটা ভিন্ডিকটিম দিয়ে করছে, আগামী শুক্রবার সেই মিছিলে হয়তো অনেক ছেলেরা থাকবেনা যাদের অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু শ্রীরামপুরের মানুষের আশীর্বাদ আমার চাই। আজকে এই ভাবেই আমি করজোড়ে প্রার্থনা করছি।’ আর কি বললেন তিনি? দেখে নিন ভিডিওতে…

    Click here to Read More
    Previous Article
    ১৯৮৮ সালের পর এই প্রথম! ভারতের প্রতিরক্ষামন্ত্রীর শ্রীলঙ্কা সফরে চিন্তা বাড়ছে চিনের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment