Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! আগামী দু’ঘন্টায় তোলপাড় দক্ষিণবঙ্গে, রাত পোহালে বাড়বে আরও?

    4 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রা বাড়ছিল, এরই মধ্যে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যের জেলায় জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে আগামী রবিবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ার পূর্বাভাস।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও। এই সমস্ত জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ আরও বেশি হতে পারে। হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টাতে ৬০ কিলোমিটার হতে পারে।

    অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনায়। এই সমস্ত জেলায় রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তারপর থেকে বৃষ্টির দাপট কমবে। আপাতত আগামী দু’দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে একাধিক জেলায়। তার পরের তিন দিনে পারদ ফের তিন ডিগ্রি পর্যন্ত চড়তে পারে।

    আরও পড়ুন: জ্বালানি বাঁচাতে দেশজুড়ে ফের লকডাউন? জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

    শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি রয়েছে।

    south bengal weather(219)

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের জেলায় জেলায় সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এই তিন জেলা ও কালিম্পং, কোচবিহারেও ঝড়বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দোসর হতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা। রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস উত্তরে।

    Click here to Read More
    Previous Article
    DA বকেয়া পেমেন্টে ধোঁয়াশা কাটল, নতুন নিয়মে কীভাবে টাকা পাবেন জানুন
    Next Article
    অন্য রাজ্যে অনেক বেশি বদলি, পরিসংখ্যান দেখাল কমিশন, হাইকোর্টে স্থগিত রায়দান

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment