Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণার স্ট্যাটাস ‘Under Process’? টাকা পেতে কি ফের আবেদন করতে হবে? জেনে নিন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাওয়ার অপেক্ষায় থাকা মহিলাদের একাংশের স্ট্যাটাসে এখন ‘Under Process’ দেখাচ্ছে। অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে—এই অবস্থায় কি আবার আবেদন করতে হবে, নাকি প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। এই নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা সামনে এসেছে।

    অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) স্ট্যাটাস আন্ডার প্রসেস থাকলে কী করবেন?

    ২০ আগস্ট থেকে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে ফের অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত তথ্য দেখার সুযোগ মিলেছে। যাঁদের আবেদন আপাতত বাদ পড়েছে, তাঁদের ক্ষেত্রে কেন তা হয়েছে, স্ট্যাটাসের পাশে সেই কারণ উল্লেখ করা হচ্ছে। সেই কারণের ভিত্তিতেই সংশ্লিষ্ট আবেদনকারী Claim বা Objection জানাতে পারবেন। তবে সমস্যা হচ্ছে, বহু আবেদনকারীর ক্ষেত্রে পোর্টালে ‘Under Process’ লেখা দেখা গেলেও Claim বা Objection জানানোর কোনও জায়গা থাকছে না। এই পরিস্থিতি নিয়েই মূলত বিভ্রান্তি ছড়িয়েছে। এই প্রশ্নের উত্তরেই প্রকাশ করা হয়েছে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি।

    বিজেপির তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও উপভোক্তার স্ট্যাটাসে যদি ‘Under Process’ দেখা যায়, তাহলে তাঁকে নতুন করে আবেদন করতে হবে না। এমনকি ওই পর্যায়ে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে আলাদা করে Claim করারও প্রয়োজন নেই।

    অন্যদিকে, যাঁদের ক্ষেত্রে ‘Further Verification’, ‘Rejected’, ‘May Be Further Verification’ অথবা একই ধরনের কোনও স্ট্যাটাস দেখা যাচ্ছে, তাঁদের বিষয়টি আলাদা। এই ধরনের স্ট্যাটাস থাকলে সংশ্লিষ্ট আবেদনকারী পোর্টালে গিয়ে Claim করতে পারবেন। অর্থাৎ, এখন আবেদনকারীদের প্রথম কাজ হল নিজের স্ট্যাটাসটি ভালো করে দেখা। শুধু ‘Under Process’ লেখা থাকলে নতুন করে আবেদন না করে পরবর্তী যাচাইয়ের জন্য অপেক্ষা করতে হবে।

    Annapurna Yojana status shows 'Under Process', know what to do

    আরও পড়ুন : এক পয়সাও লাগবে না! বিনামূল্যে পাওয়া যাবে ৩টি সিলিন্ডার, নতুন প্রকল্পের ঘোষণা রাজ্যের

    টাকা না ঢুকলেই আবেদন বাতিল হয়ে গিয়েছে—এমনটা ধরে নেওয়ার প্রয়োজন নেই। স্ট্যাটাস যদি ‘Under Process’ থাকে, তাহলে যাচাই সম্পূর্ণ হওয়ার পর আবেদন অনুমোদিত হতে পারে এবং তার পরেই অ্যাকাউন্টে টাকা পৌঁছতে পারে। উল্লেখ্য, রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, আগস্ট মাসে এখনও পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ISF ছেড়ে ফের তৃণমূল! এবার ঋত-শিবিরে আরাবুল, আজ বিধানসভায় যা হল…
    Next Article
    "আমরা সন্যাসী নই... বিজেপিকে সন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না"

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment