Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ISF ছেড়ে ফের তৃণমূল! এবার ঋত-শিবিরে আরাবুল, আজ বিধানসভায় যা হল…

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল (TMC) ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম (Arabul Islam)। ভোটের ফলপ্রকাশের কয়েক মাসের মধ্যেই সেই দল ছেড়েছেন ভাঙড়ের ‘তাজা’ নেতা। এরপর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছিল। অবশেষে সোমবার সেই জল্পনার মোটামুটি অবসান ঘটল।

    আইএসএফ ছেড়ে ঋত-শিবিরে আরাবুল | (Arabul Islam)

    আরাবুল আইএসএফ ছাড়ার পর রাজনৈতিক মহলের একাংশ অনুমান করছিলেন, তিনি হয়তো ফের তৃণমূলেই ফিরবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নতুন তৃণমূল, কোন শিবিরে যোগ দেবেন সেই নিয়ে সংশয় ছিল। তবে আজকের পর মোটামুটি সবটা পরিষ্কার হয়ে গেল।

    আরও পড়ুনঃ এক পয়সাও লাগবে না! বিনামূল্যে পাওয়া যাবে ৩টি সিলিন্ডার, নতুন প্রকল্পের ঘোষণা রাজ্যের

    এদিন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে দেখা যায় আরাবুলকে। এরপরেই মোটামুটি পরিষ্কার হয়ে যায়, ভাঙড়ের ‘তাজা’ নেতার অবস্থান।

    এদিকে বিধানসভা ভোটের আগে আইএসএফে যোগদানের সময় তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আরাবুল। তিনি দাবি করেন, তৃণমূলের জন্য প্রাণপাত করলেও সেই দল তাঁকে বারংবার অপমান করেছে। সেই ক্ষোভ থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত। তবে নতুন দলে নাম লেখানোর কয়েক মাসের মধ্যেই সেই দলও ছেড়ে দেন তিনি।

    Arabul Islam

    সম্প্রতি আইএসএফ ছাড়ার ঘোষণা করে আরাবুল সোশ্যাল মিডিয়ায় লেখেন, “দলের স্বৈরাচারী ও একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে মানুষের উপরে অনাচার-অত্যাচার নেমে এসেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দল থেকে আমি পদত্যাগ করলাম।“

    আরাবুল আইএসএফ ছাড়ার পরেই তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বিস্তর জল্পনা কল্পনা শুরু হয়েছিল। বিশেষত বর্তমানে তৃণমূল কংগ্রেস দু’ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় তিনি কোন শিবিরে নাম লেখাবেন তা নিয়ে সংশয় দেখা দেয়। অবশেষে আজ সব মোটামুটি পরিষ্কার হয়ে গেল।

    Click here to Read More
    Previous Article
    জমি দেখলেন মন্ত্রী,হবে ইন্ডোর স্টেডিয়াম,হতে পারে মেডিকেল কলেজও!
    Next Article
    অন্নপূর্ণার স্ট্যাটাস ‘Under Process’? টাকা পেতে কি ফের আবেদন করতে হবে? জেনে নিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment