Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যাট হাতে ছন্দে নেই! মাথা গরম করে মারপিট করে বড় শাস্তি পেলেন যশস্বী জয়সওয়াল

    3 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ শ্রীলঙ্কা বনাম ভারত (Sri Lanka vs India) দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। ম্যাচে আপাতত পুরোপুরি চালকের আসনে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু ম্যাচের প্রথম দিন ঘটা একটি ঘটনা অস্বস্তিতে ফেলছে ভারতীয় সমর্থকদের। ম্যাচের প্রথম দিনে ভালো শুরু করেও ৪৫ রানের মাথায় বোল্ড হন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আর ঝামেলা আরম্ভ হয়েছিল সেখানেই।

    ভারতীয় ওপেনারকে ড্রেসিংরুমে ফেরাতে পেরে উচ্ছাসে ফেটে পড়েছিলেন শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। উগ্র সেলিব্রেশন করার সময় প্যাভিলিয়নের পথে হাঁটা যশস্বীর কাছেই ছিলেন তিনি। আচমকাই দেখা যায় মাঠের মধ্যে ফিরে আসছেন ভারতীয় ওপেনার। তারপর ঘটে এক অনভিপ্রেত ঘটনা।

     

    মাঠের মধ্যে শ্রীলঙ্কার বোলারের সাথে বাকবিতন্ডায় জড়ান ভারতীয় দলের এই তারকা ব্যাটার। তারপর আচমকাই হেলমেট দিয়ে হালকা গুঁতো মারেন ফার্নান্দোকে। এই ঘটনার জন্য শাস্তি পেতে হয়েছে তাকে। দুই ক্রিকেটারের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন যে আইসিসি অল্পের ওপর দিয়েই ছেড়ে দিয়েছেন যশস্বীকে।

    আরও পড়ুন: রোহিত, বিরাট যা পারেননি তাই করে দেখালেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে তৈরি হলো নতুন ইতিহাস

    চলতি সিরিজে একবারও হাফসেঞ্চুরির গণ্ডি ছুঁতে পারেননি যশস্বী। কলম্বো টেস্টে ভারতের চার ব্যাটার ৫০-এর গণ্ডি ছুঁয়েছেন। কিন্তু তিন বার ব্যাটিং করা যশস্বী এখনও শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ। অনেকেই মনে করছেন এই ঘটনাই তার মেজাজ হারানোর মূল কারণ।

    আরও পড়ুন: ‘জয় জওয়ান, জয় কিষাণ’, শ্রীলঙ্কার মাটিতে শতরানের পর ট্যাটু দেখিয়ে কি রাজনৈতিক বার্তা দিলেন জুরেল?

    যদিও নিজের আচরণের জন্য অনুতপ্ত নন যশস্বী। ক্রীড়া বিশেষজ্ঞ হর্ষ ভোগলে তার এই আচরণ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে যশস্বী সরাসরি সকলকে বিষয়টি সম্পর্কে না জেনে মন্তব্য করতে নিষেধ করে কমেন্ট করেছেন। তার মতে ভারত সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কার ওই ক্রিকেটার। তাই মাথা ঠান্ডা রাখতে না পেরে জবাব দিয়েছিলেন তিনি।

     

    Click here to Read More
    Previous Article
    বন্ধ সরকারি ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস? স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় হইচই ডাক্তারমহলে
    Next Article
    ভাদ্রেও কাটছে না বৃষ্টির দাপট, মঙ্গলবারও ভিজবে বাংলা! কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment