Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘অনেকে পাওয়ার যোগ্য না হয়েও..,’ ৩১ অগাস্টের পর থেকে ফের ভেরিফিকেশন অন্নপূর্ণা, যোজনা নিয়ে বড় খবর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে চৰ্চা তুঙ্গে। অভিযোগ, ঠিকঠাক ফর্ম পূরণ করার পরও, বহু আবেদনকারী অগাস্ট মাসের টাকা পাননি। যা নিয়ে বঞ্চিতদের ক্ষোভ বিক্ষোভে রীতিমতো উত্তাল পরিস্থিতি। এদিকে অভিযোগের পাহাড় জমা হচ্ছে সরকারি পোর্টালেও (Annapurna Yojana Government Portal)। ইতিমধ্যেই অভিযোগ জানানোর পোর্টালে সাড়ে ৪ লক্ষ মহিলা আবেদন করেছেন বলে সূত্রের খবর।

    অন্নপূর্ণা নিয়ে লক্ষ লক্ষ অভিযোগ পোর্টালে ! Annapurna Yojana

    গত ১৯ আগস্ট বিকালে খুলে দেওয়া হয় ‘অন্নপূর্ণা যোজনা সোশ্যাল রেজিস্ট্রি’ পোর্টাল। যেখানে প্রকল্প সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন আবেদনকারীরা। সেই সরকারি পোর্টালেই লক্ষ লক্ষ অভিযোগ জমা পড়েছে মহিলাদের। প্রথম দু’দিনেই সরকারি পোর্টালের মাধ্যমে সাড়ে তিন লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়েছিল। সেই সংখ্যা দিন দিন ক্রমশ বাড়ছে।

    সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সাড়ে ৪ লক্ষ মহিলা ইতিমধ্যেই সরকারি পোর্টালে অভিযোগ জানিয়েছেন। একইসাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় যুক্ত হওয়ার জন্য অনেকে পোর্টালের মাধ্যমে আবেদন করেছেন ঠিকই কিন্তু বড় অংশের অভিযোগই এসেছে অযোগ্যদের টাকা পাওয়া নিয়ে।

    প্রশাসন সূত্রে খবর, ১৭ আগস্ট থেকে রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পোর্টালে জমা পড়া অভিযোগগুলি আগামী ৩১ অগাস্টের পর থেকে খতিয়ে দেখা শুরু হবে।

    Annapurna Yojana funds will be available even for a three-room house

    আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স! প্রমাণ পেলেই অ্যাকশন, নেতা-কর্মীদের ফের হুঁশিয়ারি শমীকের

    এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা একটা অভিযোগ পোর্টাল চালু করেছিলাম। আমি ধন্যবাদ জানাবো সেখানে যুক্ত হওয়ার আবেদনও আছে, আবার অযোগ্যরা কেন পাচ্ছে সেই অভিযোগও জমা পড়েছে।’ মুখ্যমন্ত্রী জানান, ‘২১ তারিখ পোর্টাল চালু হয়েছে। তার পর সাড়ে ৪ লক্ষ অভিযোগ জমা পড়েছে। এর একটা বড় অংশ অভিযোগ করেছে অনেকে আমাদের নিয়মে পাওয়ার যোগ্য না হয়েও কেন টাকা পাচ্ছেন।’ সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে ডিম থেরাপি
    Next Article
    দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স! প্রমাণ পেলেই অ্যাকশন, নেতা-কর্মীদের ফের হুঁশিয়ারি শমীকের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment