Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কাশ্মীরে ফিরল নব্বইয়ের দশকের আতঙ্ক! কাশ্মীরি পণ্ডিতদের নাম-ঠিকানা উল্লেখ করে জঙ্গিদের হুমকি চিঠি

    54 minutes ago

    বাংলাহান্ট ডেস্ক: কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) উপত্যকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া যখন ধীরে ধীরে এগোচ্ছে, ঠিক সেই সময়েই সামনে এল জঙ্গি (Terrorists) হুমকির ঘটনা। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) কয়েকটি হুমকি চিঠি প্রকাশ্যে আসার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ, ওই চিঠিগুলিতে কয়েক জন কাশ্মীরি পণ্ডিতের নাম, ঠিকানা এবং বাড়ির নম্বর পর্যন্ত উল্লেখ করে তাঁদের সতর্ক করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, তাঁদের ‘বিশ্বাসঘাতক’ বলেও উল্লেখ করা হয়েছে। নব্বইয়ের দশকে জঙ্গি হুমকির জেরে কাশ্মীরি পণ্ডিতদের একটি বড় অংশ উপত্যকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। সেই পুরনো আতঙ্কের স্মৃতি ফের উসকে দিয়েছে সাম্প্রতিক ঘটনাটি।

    কাশ্মীরি পণ্ডিতদের নাম-ঠিকানা উল্লেখ করে জঙ্গিদের হুমকি চিঠি কাশ্মীরে (Jammu and Kashmir):

    পুলিশ ইতিমধ্যেই হুমকি চিঠির বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চিঠিগুলির পিছনে ইউনাইটেড লিবারেশন কাউন্সিলের নাম উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, এই সংগঠনটি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার একটি ফ্রন্ট হিসেবে পরিচিত। চিঠিতে মূলত সেই সব কাশ্মীরি পণ্ডিতকে নিশানা করা হয়েছে, যাঁরা একসময় উপত্যকা ছেড়ে চলে গিয়েছিলেন এবং বর্তমানে সেখানে ফিরে এসে বসবাস করছেন বা কাজ করছেন। তাঁদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের উপর নজর রাখা হচ্ছে বলেও হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে আহমেদ বিলাল নামে এক ব্যক্তির স্বাক্ষর রয়েছে। যদিও এই দাবিগুলির সমস্ত দিক এখনও তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে কারা সরাসরি যুক্ত, তা নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

    আরও পড়ুন: শুধু মহাকাশে পৌঁছনোই নয়! ভারত হয়ে উঠবে ‘গ্লোবাল স্পেস হাব’, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী?

    হুমকির ঘটনা প্রকাশ্যে আসার পর নিরাপত্তা নিয়েও সতর্কতা বাড়ানো হয়েছে। সরকারি দফতরে কর্মরত কাশ্মীরি পণ্ডিতদের কয়েক দিনের ছুটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁদের আরও সতর্ক থাকতে এবং কোনও সন্দেহজনক ঘটনা চোখে পড়লে দ্রুত নিরাপত্তা বাহিনীকে জানাতে বলা হয়েছে। এর আগে জঙ্গিদের তরফে কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে হুমকি দেওয়ার ঘটনা ঘটলেও এবার চিঠিতে ব্যক্তিগত তথ্য উল্লেখ থাকায় বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা আধিকারিকরা মনে করছেন, এই ধরনের চিঠির উদ্দেশ্য শুধু ভয় দেখানো নয়, বরং উপত্যকায় ফিরে আসা বা থেকে যাওয়া পণ্ডিতদের মধ্যে আতঙ্ক তৈরি করাও হতে পারে।

    ঘটনাটির প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার আগের বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। গত সপ্তাহেই তিনি উপত্যকায় কর্মরত কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে আসা জঙ্গি হুমকিকে হালকা ভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, যদি সত্যিই উপত্যকায় সন্ত্রাসবাদ পুরোপুরি শেষ হয়ে গিয়ে থাকে, তা হলে এই ধরনের হুমকি কোথা থেকে আসছে, সেই প্রশ্নের উত্তর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা ব্যক্তিদের খুঁজে দেখা প্রয়োজন। তাঁর মতে, পরিস্থিতির উপর নজরদারি বাড়ানো এবং সম্ভাব্য ঝুঁকি আগেই চিহ্নিত করা জরুরি।

    Militants issue threat letters in Jammu and Kashmir citing names and addresses of Kashmiri Pandits.

    আরও পড়ুন: ঝাল-মিষ্টির যুগলবন্দিতে জিভে আসবে জল, হাতে ২০ মিনিট থাকলে বানিয়ে নিন ডিমের সাওজি কারি

    কাশ্মীরি পণ্ডিতদের নিরাপদে উপত্যকায় ফেরানো দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নব্বইয়ের দশকে সন্ত্রাসবাদী হামলা, হুমকি এবং নিরাপত্তাহীনতার কারণে বহু পরিবার কাশ্মীর (Jammu and Kashmir) ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। পরবর্তী সময়ে তাঁদের পুনর্বাসন ও নিরাপদে ফেরানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই নতুন করে এমন হুমকি সামনে আসায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, উপত্যকায় ফিরে আসা পরিবারগুলির নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাচ্ছে। প্রশাসন অবশ্য পরিস্থিতির উপর নজর রাখছে এবং হুমকি চিঠির উৎস, উদ্দেশ্য ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্তের ফলেই স্পষ্ট হবে, এটি কতটা বড় নিরাপত্তা হুমকি এবং এর পিছনে আসল উদ্দেশ্য কী।

    Click here to Read More
    Previous Article
    ‘যোগ্য-অযোগ্য বিজেপি ঠিক করবে?’ অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় প্রশ্ন তুললেন মমতা
    Next Article
    ‘ধর্ম-বর্ণ নিয়ে বিভেদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!’ বিস্ফোরক শুভেন্দু অধিকারী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment