Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ’৩১ অগাস্টের পর স্টাডি করে বলে দেব’! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ চালু হওয়ার পর থেকে চর্চার কেন্দ্রে রয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই এই প্রকল্পের তিনটি কিস্তি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। এদিকে অগাস্ট মাসেও টাকা না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন রাজ্যের নানা প্রান্তের বহু মহিলা। এই আবহে অন্নপূর্ণা নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠকে এই বার্তা দেন তিনি।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর | (Annapurna Yojana)

    গতকাল মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার অভিযোগ জানানোর জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সেখানে সাড়ে চার লক্ষ অভিযোগ জমা পড়েছে। সেখানে যেমন ইনক্লুশনের আবেদন রয়েছে, তেমনই এক্সক্লুশনেরও অভিযোগ রয়েছে।

    আরও পড়ুনঃ SIR-এ নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ? মিলবে না প্রকল্পের সুবিধা? বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

    শুভেন্দু বলেন, “অনেক লোক এক্সক্লুশনের জন্যও অভিযোগ করেছেন। ও টাকা পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছে? ৩১ অগাস্টের পর স্টাডি করে বলে দেওয়া হবে। ২১ তারিখ থেকে আমরা যে অভিযোগ পোর্টাল চালু করেছিলাম, সেখানে সাড়ে চার লক্ষ মা, বোন, দিদি অভিযোগ জানিয়েছেন। তবে সবাই ইনক্লুশনের জন্য আবেদন করেননি। তাঁদের মধ্যে একটি বড় অংশ… আমাদের দফতর বলেছে… আপনাদের ঘোষিত নিয়মে ইনি পাওয়ার যোগ্য নন। কিন্তু তা সত্ত্বেও পাচ্ছেন।“

    তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। তবে নতুন প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনের বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ করলেই টাকা দিচ্ছে সরকার।

    annapurna yojana(71)

    কোনও যোগ্য মহিলা যাতে বাদ না পড়েন এবং কোনও অযোগ্য যাতে সুবিধা না পান, সেটা সুনিশ্চিত করতে কড়া ভেরিফিকেশন করছে রাজ্য। তা সত্ত্বেও কোনও অযোগ্য উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়ে থাকলে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল পোর্টালে গিয়েই অভিযোগ জানাতে পারবেন সাধারণ নাগরিকরা।

    Click here to Read More
    Previous Article
    নৈহাটি থেকে এক বাসেই শিলিগুড়ি-দিঘা-পুরী, সরকারি বাসের নতুন রুটের পরিকল্পনা সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment