Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নৈহাটি থেকে এক বাসেই শিলিগুড়ি-দিঘা-পুরী, সরকারি বাসের নতুন রুটের পরিকল্পনা সরকারের

    44 minutes ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে পরিবহনের ক্ষেত্রে সরকারি বাসের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বেশ কিছু নতুন রুটেও সরকারি বাস (Government Bus Service) চালু হচ্ছে। এই তালিকায় এবার জুড়তে চলেছে নৈহাটি, যা পর্যটন ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। নৈহাটি থেকে এবার দিঘা, পুরী ও শিলিগুড়ির উদ্দেশে সরকারি বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তেমনটা হলে এলাকার মানুষদের তো সুবিধা হবেই, এছাড়া পর্যটকদের জন্যও লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।

    নৈহাটি থেকে চালু সরকারি বাস পরিষেবা (Government Bus Service)

    পরিবহণ দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল সরকারের আমলে নৈহাটিতে বড় করে বাস টার্মিনাস তৈরি হয়। কিন্তু সেটা অব্যবহৃত অবস্থাতেই পড়ে ছিল দীর্ঘদিন ধরে। রাজ্যে সরকার বদলের পর টার্মিনাসের হাল ফেরাতে উদ্যোগী হয়েছে নয়া প্রশাসন। একই সঙ্গে পরিবহণ ব্যবস্থার দিকেও জোর দেওয়া হয়েছে। নৈহাটি থেকে জোকা পর্যন্ত এসি বাস পরিষেবা চালু হয়েছে। এবার নতুন সংযোজন শিলিগুড়ি, দিঘা ও পুরী যাওয়ার বাস।

    New government bus service route to start from naihati

    নতুন করে সাজছে টার্মিনাস: বাস টার্মিনাসের হাল ফেরাতেও উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। টার্মিনাসে যাত্রীদের বসার জায়গা থেকে শৌচাগারের ব্যবস্থাও করা হবে বলে খবর। পরিবহণ দফতর সূত্রে খবর, বাস চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিছুদিনের মধ্যেই পরিষেবাও (Government Bus Service) চালু হয়ে যাবে। কতগুলি করে বাস চলবে, টাইমিং কী হবে সে বিষয়ে এখনও কোনও নির্দেশিকা দেওয়া হয়নি।

    আরও পড়ুন : বরাহনগর থেকে ব্যারাকপুর, মেট্রোর পিঙ্ক লাইনের কাজে গ্রিন সিগন্যাল, কটা স্টেশন থাকবে?

    উপকৃত হবেন বাসিন্দারা: নৈহাটি থেকে শিলিগুড়ি, দিঘা, পুরী বাস পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। ব্যারাকপুর থেকে নৈহাটি হয়ে কল্যাণী পর্যন্ত বাসিন্দাদের সুবিধা হবে। তাদের আর এই সব জায়গায় যাওয়ার জন্য কলকাতায় এসে বাসে উঠতে হবে না।

    আরও পড়ুন : ফোন হারালে প্যানিক নয়, আধার থেকে UPI, আগেই নিশ্চিত করুন ‘এই’ বিষয়গুলি

    নৈহাটি বাস টার্মিনাসটিও কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশেই তৈরি হয়েছে। রেল স্টেশনও এখান থেকে কাছে। তাই এই টার্মিনাসটিকেও নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা করছে বিজেপি সরকার।

    Click here to Read More
    Previous Article
    Saheb Chatterjee: “AUTOBI”-এর টিজার লঞ্চে এসে কী বললেন সাহেব চ্যাটার্জী?
    Next Article
    ’৩১ অগাস্টের পর স্টাডি করে বলে দেব’! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment