Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? স্টেটাস ‘আন্ডার এনকোয়ারি’ দেখালে কী করতে হবে জানুন

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দু’টি কিস্তি দিয়েছে রাজ্য সরকার। তবে এখনও এমন অনেক আবেদনকারী রয়েছেন যারা এই প্রকল্পের (Government Scheme) টাকা পাননি। কারও কারও স্টেটাস ‘রিজেক্টেড’ থেকে ‘আন্ডার এনকোয়ারি’ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কী করতে হবে এই নিয়ে ধন্দে পড়েছেন তাঁরা।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি আপডেট | (Annapurna Yojana)

    ১ জুলাই থেকে ১ কোটি ৩০ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠাতে শুরু করেছে সরকার। এর পর পরই যারা টাকা পাননি, তাঁদের মধ্যে অনেকের স্টেটাস ‘রিজেক্টেড’ দেখাতে শুরু করে। সম্প্রতি তা ‘আন্ডার এনকোয়ারি’ হয়ে যায়। এবার এই নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায়।

    আরও পড়ুনঃ আসছে ‘শ্যামা’! এবার বড়পর্দায় ফুটে উঠবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাহিনী

    মালতি জানান, জুলাইয়ে ১ কোটি ৯ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। এখনও বেশ কিছু আবেদন প্রসেসিংয়ে আছে। এই পরিস্থিতিতে বিডিও, এসডিও ও গ্রাম পঞ্চায়েত ধরে ধরে যাচাইয়ের (এনকোয়ারি) কথা বলা হয়েছে। এবার জেলা ধরে ধরে এনকোয়ারি তথা সার্ভে করা হবে। সরকারের লোকজন বাড়ি যাবে। ফর্ম কেন বাতিল হয়েছে সেটা খতিয়ে দেখা হবে।

    মন্ত্রীর বক্তব্য থেকেই পরিষ্কার, বর্তমানে যাদের অন্নপূর্ণা যোজনার স্টেটাস ‘আন্ডার এনকোয়ারি’ দেখাচ্ছে তাঁদের কিছু করতে হবে না। বরং সরকারের লোকজনই তাঁদের বাড়ি বাড়ি যাবে। আবেদনকারীদের শুধু একটু অপেক্ষা করতে হবে।

    New Annapurna Yojana Status Update Brings Relief

    মালতি আরও আশ্বাস দেন, অন্নপূর্ণা যোজনার কোনও যোগ্য আবেদনকারী সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না। অর্থাৎ সকল যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

    মন্ত্রীর এই আশ্বাসের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া বহু আবেদনকারী। ভেরিফিকেশনের জন্য সরকারি কর্মীরা কবে বাড়িতে আসেন সেটার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

    Click here to Read More
    Previous Article
    শ্যামাপ্রসাদের স্কুলে মুখ্যমন্ত্রীর বড় বার্তা, মিত্র ইনস্টিটিউশনের হাল ফেরাতে ২৫ লক্ষ টাকা
    Next Article
    ভারতের মিসাইল পরীক্ষায় বাড়ছে চিন্তা? নজরদারি চালাতে মায়ানমার সীমান্তে রাডার বসাল চিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment