Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকায় চিন্তা! এরপর কী করণীয়? জেনে নিন

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পয়লা জুলাই থেকে রাজ্যে দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দ্বিতীয় কিস্তির টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো এই দফায় প্রায় ১ কোটি ২০ লক্ষ মহিলা পেতে চলেছেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই সকল মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। এই সংখ্যক আবেদনকারীকে চূড়ান্তভাবে যোগ্য বলে বিবেচনা করে এই কিস্তির টাকা পাঠানো শুরু হয়েছে বলে নবান্ন।

    অন্নপূর্ণার টাকা পাচ্ছেন এক কোটিরও বেশি মহিলা | Annapurna Yojana

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনায় প্রায় ১.৬ কোটি নতুন করে আবেদন জমা পড়েছিল। পুঙ্খানুপুঙ্খ যাচাই করার পর প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে এবং বাকিদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো উপভোক্তা হলেও এ প্রকল্পের টাকা পাননি।

    অনেকেই আছেন যাঁরা বলছেন ‘যোগ্য’ হয়েও অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আবেদন করেছেন, অথচ এখনও পাননি? তারা এরপর কী করবেন? রাজ্য সরকারের তরফে জুনের প্রথম সপ্তাহ থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। জানানো হয়েছে, নাম নথিভুক্তকরণের উইন্ডোটি ১ জুন থেকে আগামী ৯০ দিন পর্যন্ত খোলা থাকবে।

    Annapurna Yojana find out how to resolve the issue if your money are stuck

    যারা এখনও আবেদন করেননি বা যাদের আবেদন বাতিল হয়েছে, তাঁরা জুলাই ও আগস্ট মাস জুড়ে নতুন করে ফের আবেদন করতে পারবেন। যাঁদের ফর্মে কোনো ভুল রয়েছে তারাও নতুন করে আবেদন করে নিতে পারবেন। এর জন্য অফিসিয়াল পোর্টাল socialsecurity.wb.gov.in-এর মাধ্যমে ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষায় অনলাইনে আবেদন করা যাবে।

    আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় উপহার, দুর্গাপুর-আসানসোলে আরও ৫টি ই-বাস! দেখে নিন সম্পূর্ণ রুট

    গ্রামীণ এলাকায় বিডিও এবং শহর এলাকায় এসডিওরা এই যাচাইকরণ প্রক্রিয়া দেখছেন। এছাড়া যে কোনও তথ্য বা অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষের সুবিধার্থে একটি ডেডিকেটেড হেল্পলাইন নম্বর ৮২৮২০-৮২৮২০ এবং ইমেল আইডি asap@wb.gov.in চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরটিতে সোম থেকে শনি, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

    Click here to Read More
    Previous Article
    সরকারি বাসে আর ভাড়া নয়! ‘পিঙ্ক কার্ড’ তৈরির সহজ পদ্ধতি জেনে নিন
    Next Article
    যাত্রীদের জন্য বড় উপহার, দুর্গাপুর-আসানসোলে আরও ৫টি ই-বাস! দেখে নিন সম্পূর্ণ রুট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment