Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অক্টোবর মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? পুজোর আগে না পরে? দিনক্ষণ জেনে রাখুন

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ জনপ্রিয়তার শীর্ষে অন্নপূর্ণা যোজনা। রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে বিতর্কেরও শেষ নেই। পূর্বতন সরকারের আমলে থাকা লক্ষ্মীর ভাণ্ডারই নাম পরিবর্তন করে হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। টাকার পরিমাণও হয়েছে দ্বিগুন। মাসে মাসে মিলছে ৩০০০ টাকা। গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন চলতি মাসে কবে মিলবে এই সরকারি প্রকল্পের টাকা।

    অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকার দিনক্ষণ জানালেন মন্ত্রী | Annapurna Yojana

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সেপ্টেম্বরে ১৭ তারিখে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে, সেদিন বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা করে দেওয়া হবে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যাঁরা যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখেই পেয়ে যাবেন টাকা।

    সোমবার অবশ্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যেহেতু ১৭ তারিখে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন, তাই সেদিন থেকেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। সেপ্টেম্বর তো হল, কিন্তু অক্টোবর মানে পুজোর মাসে কবে ঢুকবে ভাতার টাকা? পুজোর আগে না পরে? এই বিষয়ে অবশ্য মুখ্যমন্ত্রী এখনও কিছু বলেননি। তবে আপডেট দিয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী।

    annapurna yojana(71)

    আরও পড়ুন: মেধাবী পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ! কারা টাকা পাবেন? আবেদনের যোগ্যতা জানুন

    অক্টোবর মাসে দুর্গাপুজো রয়েছে। পুজোর মাসেও তৃতীয় সপ্তাহেই ঢুকবে ভাতার টাকা? এই বিষয়ে মন্ত্রী মালতী রাভা রায় কোচবিহার থেকে জানান, ধরেই নিন এরপরে তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে। দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে মিলবে ওই টাকা। অযোগ্যদের নাম কাটা এবং যোগ্যদের নাম তোলার জন্য এদিন সংবাদ মাধ্যমের সহযোগিতা চান মালতী রাভা রায়।

    মন্ত্রী বলেন, নথি যাচাই এখনো চলছে। যোগ্য কেউই বঞ্চিত হবেন না। উপভোক্তা তালিকায় নতুন নাম সংযোজন হবে। আপনারা দেখেছেন আমরা প্রথমে ১২ হাজার কোটি টাকা এবং তারপর ৩৬ হাজার কোটি টাকা দিয়েছি।

    Click here to Read More
    Previous Article
    ‘শুধু সরকারি বিজ্ঞপ্তি দিলে হবে না’! বেআইনি টোটো-রিক্সা নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের
    Next Article
    রাস্তায় নামছে ৬০০ নতুন বাস ! কলকাতার রাতের বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment