Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নতুন দিশা পাচ্ছে ভারত-ইকুয়েডর সম্পর্ক! বিদেশমন্ত্রীদের বৈঠকে কী নিয়ে হল আলোচনা?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: তিন দিনের ভারত সফরে বুধবার নয়াদিল্লিতে পৌঁছলেন গ্যাব্রিয়েলা সোমারফিল্ড। এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক ভারত সফর, যা ভারত ও ইকুয়েডরের (India-Ecuador) দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা। ভারতের পররাষ্ট্র মন্ত্রকও তাঁর আগমনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে জানিয়েছে, এই সফর ভবিষ্যতে সম্পর্কের নতুন দিগন্ত খুলে দেবে।

    নতুন দিশা পাচ্ছে ভারত-ইকুয়েডর (India-Ecuador) সম্পর্ক!

    ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, ডিজিটাল প্রযুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে সম্মত হয়েছে। পাশাপাশি বহুপাক্ষিক মঞ্চেও একসঙ্গে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে। জয়শঙ্কর সামাজিক মাধ্যমে জানান, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

    আরও পড়ুন:IIT-র স্বপ্নভঙ্গ থেকে ৮ কোটির স্টার্টআপ! তাক লাগাবে চন্দ্রামণির ‘অ্যাগ্রিজয়’-এর সাফল্যের উড়ান

    সফরের অংশ হিসেবে গ্যাব্রিয়েলা সোমারফেল্ড নয়াদিল্লির রাজঘাট পরিদর্শন করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এই প্রতীকী পদক্ষেপ দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকেও তুলে ধরে। একই সঙ্গে ভারত-নেতৃত্বাধীন বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে অংশগ্রহণের আগ্রহও প্রকাশ করেছে ইকুয়েডর।

    বিশেষভাবে উল্লেখযোগ্য, ইকুয়েডর  ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এবং ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগদানের প্রক্রিয়া শুরু করেছে, যা ভারত স্বাগত জানিয়েছে। পাশাপাশি দ্রুত প্রভাব সৃষ্টিকারী প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থায়ন সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এই পদক্ষেপকে দুই দেশের উন্নয়ন অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

    India-Ecuador relations are taking a new direction!

    আরও পড়ুন: IPS অজয় পাল শর্মাকে নিয়ে পোস্ট! এবার তৃণমূলের মহুয়ার বিরুদ্ধেই অভিযোগ

    সফরকালে গ্যাব্রিয়েলা সোমারফেল্ড স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা সঙ্গে বৈঠক করবেন। এর আগে ভারতীয় প্রতিনিধি দল কুইটোতে ভারতের (India-Ecuador) আবাসিক দূতাবাস উদ্বোধন করে সম্পর্ককে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এই সফর লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক সম্প্রসারণের কৌশলেরই অংশ এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।

    Click here to Read More
    Previous Article
    মমতার পায়ের তলায়ই শেষ ঠিকানা সিঙ্ঘমের, বিস্ফোরক শুভশ্রী
    Next Article
    ছাপ্পা দিতে গিয়ে ধরা পড়েছেন অথচ সবাই নীরব ! ভয়টা কিসের ?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment