Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মমতার পায়ের তলায়ই শেষ ঠিকানা সিঙ্ঘমের, বিস্ফোরক শুভশ্রী

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: চলছে দ্বিতীয় দফার নির্বাচন (WB Election 2nd Phase)। এই নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় এন্ট্রি নিয়েছে সিঙ্গাম ভার্সেস পুষ্পা বিতর্ক। এমনি পড়তে রয়েছে ফলতো বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত উত্তর প্রদেশের সিংঘম অজয় পাল শর্মা। সম্প্রতি অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যেখানে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে গিয়ে তাকে যথারীতি হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    মমতার পায়ের তলায় ‘সিংঘম’, মন্তব্যে চর্চায় শুভশ্রী (WB Election 2nd Phase)

    সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে। অজয় পাল শর্মার বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ। এই সিংঘমকে নিয়ে যখন বাংলার রাজনীতি তোলপাড়। তখন ঠিক নিজের ভোট বুথে দাঁড়িয়ে ভোটের (WB Election 2nd Phase) ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করে ফেললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে পরিচালক ও ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর পত্নী তথা অভিনেতা শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানান, ‘ মা দুর্গার পায়ের তলায় ঠাই হবে সিঙ্ঘমের’।

    WB Election 2nd Phase singham at Mamata feet Subhashree sparks discussion with her remark

    আরও পড়ুন: ভিড়ভাট্টা ছেড়ে শান্তির খোঁজে? গরমের ছুটিতে ডুয়ার্সের গারুচিরা হতে পারে আপনার পরের গন্তব্য

    এই বিষয়ে অভিনেত্রী বলেন, “আমি একজন নেতার স্ত্রী হয়ে নই। একজন আমজনতা হয়ে বলতে চাই, সিঙ্ঘম বা সিংহ, মা দুর্গার পায়ের তলায় থাকে। আমাদের এখানে একজন মা দুর্গা রয়েছে, তারই রাজ চলবে।”পাশাপাশি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোকে সরাসরি নাম না করলেও, মমতাই যে তাঁর কাছে মা দুর্গার রূপ, তা কিন্তু স্পষ্ট করেন তার বক্তব্যে।

    অন্যদিকে শুভশ্রীর পাশে দাঁড়িয়ে সিঙ্ঘম বিষয়ে রাজ চক্রবর্তী বলেন, ”বার বার বাংলাকে বদনাম করার চেষ্টা বিজেপি সরকারের। এর জবাব বাংলার মানুষ দেবে। সকাল থেকেই অবশ্য জবাব দেওয়া শুরু হয়েছে।” আরও জানান এছাড়াও ইভিএম মেশিন খুললেই বুঝতে পারা যাবে এখানে কার রাজ চলে। এখানে দিদির রাজ চলে। বাংলা সংস্কৃতির রাজ চলে। এখানে রবীন্দ্রসঙ্গীত চলে, লেখা চলে, কবিতা চলে। আমরা এভাবেই বড় হয়েছি।”

    আমাদের এখানে এনকাউন্টার স্পেশালিস্টের প্রয়োজন পড়ে না। আর যদি এনকাউন্টার স্পেশালিস্ট দরকার হয় তাহলে সেটি উত্তরপ্রদেশ বা বিহারে ব্যবহার করুক (WB Election 2nd Phase)।

    Click here to Read More
    Previous Article
    ভোটকেন্দ্রে বচসা, ‘এখানে তর্ক চলবে না’ জওয়ান বলতেই কি জবাব দিলেন লাভলি ?
    Next Article
    নতুন দিশা পাচ্ছে ভারত-ইকুয়েডর সম্পর্ক! বিদেশমন্ত্রীদের বৈঠকে কী নিয়ে হল আলোচনা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment