Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘নেতাজি-শ্যামাপ্রসাদের ভূমিতে লাভ জিহাদ হবে না’, কড়া আইন আনার হুঁশিয়ারি শুভেন্দুর

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি বা UCC Bill চালু হবে, এই ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার ভবিষ্যতে যাতে লাভ জিহাদ (Love Jihad) বা জোর করে ধর্ম পরিবর্তনের মত ঘটনা না ঘটে তার জন্য কড়া আইনি আনতে চলেছে সরকার। গত শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে এমনটাই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। একেবারে স্পষ্ট জানালেন রাষ্ট্রবিরোধী কোনো কাজ আর বরদাস্ত করা হবে না।

    পশ্চিমবঙ্গের মাটিতে রাষ্ট্রবিরোধী কাজ চলবে না

    শুক্রবার রবীন্দ্র সদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী ও বন্দে মাতরম গান রচনার ১৫০ তম বর্ষের উদযাপনের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানান, ‘আমরা প্রথম থেকেই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে চেয়েছি। সীমান্তে BSF দের যে জমি প্রয়োজন ছিল তা হস্তান্তর করে দেওয়া হচ্ছে। এতদিন ধরে জাতীয় সুরক্ষা যে বিপর্নজয়ের দিকে এগোচ্ছিল সেটা আর হবে না। এই দেশ তথা জন্মভূমি বাংলাকে বাঁচাতে আমাদের দ্বিতীয় কাজ সীমান্তবর্তী জেলাগুলিতে হোল্ডিং সেন্টার বা ডিটেনশন ক্যাম্প তৈরি’।

    তিনি আরও জানান, ‘যাঁরা বাইরে থেকে রাজ্যে অনুপ্রবেশ করে লাভ জিহাদ, ল্যান্ড জেহাদ থেকে শুরু করে ধর্ম পরিবর্তনের মত কাজ করে বাংলাকে ও সর্বোপরি দেশকে দুর্বল করার চেষ্টা করছিল তাদের ফেরানোর ব্যবস্থা করেছি। এবার গুন্ডা দমন হবে, গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। কোনো রাষ্ট্রবিরোধী কাজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ঋষি অরবিন্দ ও নেতাজি সুভাষ চন্দ্রের ভূমিতে হতে হবে না’।

    আরও পড়ুনঃ থাকলেই হবে না ফুটপাত ফাঁকা রাখাটাও জরুরি, পুরসদস্যের সাথে বিশেষ বৈঠক খড়গপুর আইআইটির

    কড়া হুঁশিয়ারি বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    এদিন মঞ্চ থেকে করা হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু জানান, মোদীজি যেমন 370, 35A করেছেন তেমনি পশ্চিমবঙ্গেও সরকার অভিন্ন দেওয়ানি বিধি লাগু করবে। ফলে লাভ জিহাদ, ল্যান্ড জেহাদ থেকে জোর করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে।

    প্রসঙ্গত, আসন্ন সোমবারই বিধানসভায় UCC বিল পেশ করা কথা রয়েছে। সেটা যদি কার্যকর হয় তাহলে ডিভোর্স থেকে সম্পত্তির উত্তরাধিকারের মত বিষয়ে জাতি, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকদের জন্য এক আইন প্রযোজ্য হবে। আলাদা জাতি বা ধর্মের জন্য আলাদা করে কোনো আইন প্রযোজ্য হবে না।

    Click here to Read More
    Previous Article
    মনীষী-বিপ্লবীদের নামে হবে রাস্তা, কারা কিভাবে নেবেন সিদ্ধান্ত? জানালেন কার্তিক মহারাজ
    Next Article
    থাকলেই হবে না ফুটপাত ফাঁকা রাখাটাও জরুরি, পুরসদস্যের সাথে বিশেষ বৈঠক খড়গপুর আইআইটির

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment