Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মনীষী-বিপ্লবীদের নামে হবে রাস্তা, কারা কিভাবে নেবেন সিদ্ধান্ত? জানালেন কার্তিক মহারাজ

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন মাত্র হয়েছে পাল্টে গিয়েছে কলকাতা শহরের এক রাস্তার নাম (Kolkata Road Name Changes)। তবে এখানেই শেষ নয়, নতুন সরকার ঘোষণা করেছে আরও রাস্তার নাম বদল হবে। ইতিমধ্যেই এই কাজের জন্য কমিটি তৈরী হয়েছে যার প্রধান হয়েছেন পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ আর্থার কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু আদিধকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, নতুন এই কমিটি নাম বদলের প্রস্তাব রাখবে। এবার সেই কমিটিতে কারা থাকবে ও কিভাবে নতুন নাম সিলেকশন হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলল কার্তিক মহারাজের থেকেই।

    রাস্তার নাম বদলের ক্ষেত্রে মূল ভিত্তি কী কী?

    কার্তিক মহারাজের মতে, সবার প্রথমে কমিটি গঠন করা হবে। এরপর ঐতিহাসিক গুরুত্ব ও ভারতীয় সংস্কৃতির সাথে কি সম্পর্ক সেটা বিবেচনা করা হবে। কারণ কলকাতায় বহু রাস্তা রয়েছে যা ব্রিটিশ ব্যক্তিত্বদের নামে। কিছু রাস্তার নাম বদলে হয়েছে অন্য কারোর নামের সাথে। এবার কি সেগুলিতেও বদলে হবে? উত্তরে মহারাজ বলেন, বাংলার মনীষী ও বিপ্লবীদের নামে রাস্তার নাম দেওয়ার কথা ভাবা হচ্ছে।

    তিনি জানান, বিশ্ববাংলা নামটা একটা মহাপ্রভুর নাম দিয়ে রাখা হবে। এছাড়া রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন, বিপ্লবী উল্লাস কর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মত একাধিক নাম রয়েছে। যদিও কোন রাস্তার নাম কার নামে করা হবে সেটা নিয়ে এখনও কিছু বলেননি তিনি। শুধুমাত্র যে কলকাতায় রাস্তার নাম বদল হবে এমনটা নয়, বরং গোটা রাজ্যেই এই নামবদল করা হবে। তবে প্রাথমিকভাবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ফোকাস করা হচ্ছে।

    আরও পড়ুনঃ হরমুজ বন্ধ থাকায় মিলবে না চায়ের সাথে ব্রেড-বিস্কুট! চরম সংকটে বেকারি শিল্প 

    করা থাকছেন কমিটিতে? ও কিভাবে হবে নামবদল?

    যেমনটা জানা যাচ্ছে, ১৫ জনের একটি কমিটি তৈরি করা হবে। এই কমিটিতে ইতিহাসবিদ থেকে শুরু করে প্রবীণ গবেষকদের রাখা হবে। প্রথমে যে সমস্ত জায়গার নাম আসবে সেগুলোকে স্ক্রিনিং করা হবে। এরপর ওই এলাকাগুলিতে গিয়ে সেখানে মানুষের সাথে কথা বলে মতামত নেওয়া হবে। তারপর যে নামে সর্বজন সম্মতি মিলবে সেটাই ফাইনাল করে নতুন নাম ঘোষণা করা হবে।

    প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতার সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু নিজের সোশ্যাল মিডিয়াতে এই প্রসঙ্গে লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে কলকাতা পুরসভার নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এটি একটি ঐতিহাসিক ভুল সংশোধনে সহায়ক হবে। সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে এবার গোপাল মুখার্জি রোড রাখা হল’।

    Click here to Read More
    Previous Article
    অপারেশন সিঁদুরে শহিদ ভারতীয় সেনার ৬ বীরের পরিচয় প্রকাশ কেন্দ্রের! জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে খোদাই হল নাম
    Next Article
    ‘নেতাজি-শ্যামাপ্রসাদের ভূমিতে লাভ জিহাদ হবে না’, কড়া আইন আনার হুঁশিয়ারি শুভেন্দুর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment