Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নারী নিরাপত্তায় রাস্তায় নামছে বিশেষ টিম! আজ থেকেই চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর নয়া কর্মসূচি

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক :  রাজ্যে পালাবদলের পর থেকেই নারী নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে নতুন সরকার। এবার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাইবার প্রতারণা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করবে কলকাতা পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ (Durga Suraksha Squad) । সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করে অপরাধ প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে শহরজুড়ে চলবে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর বিশেষ সচেতনতা অভিযান।

    ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ (Durga Suraksha Squad)-এর বিশেষ সচেতনতা অভিযান

    আগামী ৩০ দিন ধরে কলকাতার ৬০টি থানার আওতায় থাকা ১২০টি গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি চালানো হবে। প্রতিটি জায়গায় গিয়ে নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন পুলিশকর্মীরা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে মহিলাদের বিরুদ্ধে অপরাধ রোধ এবং সাইবার জালিয়াতি থেকে বাঁচার উপায় সম্পর্কে সচেতনতা তৈরিতে।

    এতদিন শহরের বিভিন্ন এলাকায় স্কুটিতে টহল দিয়ে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর প্রধান দায়িত্ব। এবার সেই দায়িত্বের পরিধি আরও বাড়ানো হয়েছে। প্রতিদিন দুটি থানার অধীনে মোট চারটি এলাকায় পৌঁছে মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেবেন এই টিমের সদস্যরা। প্রয়োজনে মাইকের সাহায্যে প্রচার চালানো হবে।

    শুধু তাই নয়, জনবহুল এলাকায় স্ক্রিন বসিয়ে ছোট ছোট ভিডিও দেখিয়ে বোঝানো হবে কীভাবে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকা যায়। উপস্থিত মানুষের কোনও প্রশ্ন থাকলে তার উত্তরও সেখানেই দেবেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। এই কর্মসূচি সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থাও করেছে লালবাজার।

    ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর ব্যবহারের জন্য রাখা হয়েছে ১০টি স্কুটি ও একটি গাড়ি। পাশাপাশি সংশ্লিষ্ট থানা, সাইবার থানা এবং গোয়েন্দা বিভাগের মহিলা টিমের গাড়িগুলিও অভিযানে যুক্ত থাকবে। পুরো কার্যক্রমের উপর নজর রাখবেন লালবাজারের শীর্ষ কর্তারা। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা আগেই স্পষ্ট করেছে শুভেন্দু প্রশাসন। প্রশাসনের বার্তা, রাস্তাঘাটে কোনও মহিলাকে উত্যক্ত করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি থানায় চালু হয়েছে সাইবার হেল্পডেস্ক, যাতে প্রতারণার শিকার হলে মানুষ দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন।

    Durga Suraksha Squad's program for women's safety

    আরও পড়ুন : ৪৪০ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় ধাক্কা, হাই কোর্টে স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

    এই উদ্যোগের অংশ হিসেবে মহিলা পুলিশকর্মীরা মোটরবাইকে করে বিভিন্ন এলাকায় নিয়মিত টহল দেবেন। কোথাও কোনও মহিলাকে হেনস্তা বা উত্যক্ত করার অভিযোগ উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’। পুলিশের মতে, শুধু আইন প্রয়োগ করলেই অপরাধ কমবে না, প্রয়োজন মানুষের অংশগ্রহণ এবং সচেতনতা। তাই টহলদারির পাশাপাশি নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে নিরাপদ কলকাতা গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    কাছে রাখুন ছাতা! আগামী দু’ঘণ্টায় ভিজবে দক্ষিণবঙ্গ, ভারী বৃষ্টির সতর্কতা বাংলার ৫ জেলায়
    Next Article
    ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment