Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কাছে রাখুন ছাতা! আগামী দু’ঘণ্টায় ভিজবে দক্ষিণবঙ্গ, ভারী বৃষ্টির সতর্কতা বাংলার ৫ জেলায়

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টি চলছে দুই বঙ্গেই। আজও সেই ধারা অব্যাহত থাকবে। সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর বলছে (Weather Update), সোমবার দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কিছু কিছু জেলায় ভারী, বাকি দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বেরোনোর হলে অবশ্যই কাছে রাখুন ছাতা।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | Weather Update

    রোজ সকাল দিয়েই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুপুরে আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর (Weather Department) বলছে, আজও হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা। তবে বৃষ্টির দাপট বাড়তে পারে আগামীকাল। আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তাই দক্ষিণবঙ্গ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।

    এদিন শহর কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাড়বে বৃষ্টির তীব্রতা। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, দুই ২৪ পরগনা ও নদিয়ায়। আবহাওয়া দপ্তর বলছে, ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা জারি রয়েছে।বৃহস্পতিবার পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি।

    Weather Update

    আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    চলতি সপ্তাহেও ভারী বৃষ্টি দেখবে উত্তরবঙ্গ। কড়া সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এসব জেলার কয়েকটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মালদা এবং দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও।

    Click here to Read More
    Previous Article
    "অভিষেক খু.নি, ক্রি.মিনাল!"- বি.স্ফোরক মদন
    Next Article
    নারী নিরাপত্তায় রাস্তায় নামছে বিশেষ টিম! আজ থেকেই চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর নয়া কর্মসূচি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment