Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নারী দিবসের উপহার, কবে থেকে ঢুকবে যুবসাথীর টাকা? এল বড় ঘোষণা

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : এপ্রিলের প্রথম দিন থেকেই যুবসাথী (Yuva Sathi) প্রকল্পের টাকা ঢোকার কথা ছিল রাজ্যের যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার থেকেই পাওয়া যাবে এই প্রকল্পের সুবিধা। ধর্মতলার ধর্নামঞ্চ থেকেই এই ঘোষণা করেন তিনি। আর তাঁর কথার রেশ ধরেই যুবসাথী নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    যুবসাথীর (Yuva Sathi) টাকা কবে থেকে ঢুকবে?

    কবে থেকে ঢুকবে যুবসাথীর টাকা? মথুরাপুরের জনসভা থেকে এ বিষয়ে মুখ খুললেন অভিষেক। এদিন তিনি বলেন, রবিবার ব্যাঙ্ক বন্ধ। প্রকল্পে নাম তুলেছেন তাদের সবার অ্যাকাউন্টে সোমবার টাকা ঢুকে যাবে। সভামঞ্চ থেকে এদিন অভিষেক বলেন, একমাসের মধ্যে মিলছে প্রকল্পের টাকা। রবিবার ব্যাঙ্ক বন্ধ। সোমবার মঙ্গলবারের মধ্যে ৮৯ লক্ষ টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে।

    When will yuva sathi money be credited

    বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর: গত ফেব্রুয়ারি মাসেই রাজ্য বাজেটে যুবসাথী (Yuva Sathi) প্রকল্পের ঘোষণা করেছিল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, শনিবার থেকেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে।

    আরও পড়ুন : যুদ্ধের আঁচ মধ্যবিত্তের হেঁশেলে, রান্নার গ্যাসের পর এবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি? কী জানাল কেন্দ্র

    পোর্টালে একাধিক বদল: প্রসঙ্গত, প্রকল্পের পোর্টালে সম্প্রতি বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। ওয়েবসাইটের পুরনো ইন্টারফেসটি বদল করে ওয়েবসাইটটিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। পরিবর্তন প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ না হলেও নতুন বেশ কিছু অপশন প্রকাশ্যে এসেছে।

    আরও পড়ুন : গরমের ছুটিতে বানিয়ে ফেলুন প্ল্যান, এক বছরের মাথায় খুলে গেল লাচেনের রাস্তা

    যুবসাথীর পোর্টালটি খুললেই এখন প্রধান চারটি বিভাগ দেখা যাচ্ছে। এই চারটি বিভাগ হল অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্ট রিপোর্ট। তবে ফ্রন্ট পেজে ডিজাইন বদলালেও ওয়েবসাইটের ভেতরের অর্থাৎ ব্যাকএন্ডের কাজ সম্পূর্ণ শেষ হয়নি।

    Click here to Read More
    Previous Article
    বিশ্বজয় ভারতের! উচ্ছ্বাসে মাতল কলকাতা, রাস্তায় সেলিব্রেশন
    Next Article
    ৯৬ রানের দুরন্ত জয়! নিউজিল্যান্ডকে দিশেহারা করে ফের T20 বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment