Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মঙ্গলবারের মধ্যে জমা করতে হবে সব তথ্য! সরকারি দফতরগুলির শূন্যপদ পূরণে বিরাট উদ্যোগ রাজ্যের

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সরকারি দফতরগুলিতে কর্মীদের ঘাটতি নিয়ে মাঝেমধ্যেই নানা আলোচনা শোনা যায়। তবে এবার সেই শূন্যপদগুলি পূরণ করতে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক দফতরে যে শূন্যপদগুলি (Vacancy) পড়ে রয়েছে, সেগুলির মধ্যে আগামী এক বছরের মধ্যে যেগুলি পূরণ করা জরুরি, সেই পদগুলি চিহ্নিত করে বিস্তারিত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    সরকারি দফতরগুলির শূন্যপদ পূরণে তৎপর রাজ্য | (Government of West Bengal)

    শীঘ্রই রাজ্য স্তরের ম্যানপাওয়ার র‍্যাশনালাইজেশন কমিটি বৈঠকে বসতে চলেছে। তার আগে বিভিন্ন দফতরগুলির থেকে শূন্যপদের বিস্তারিত হিসাব চাওয়া হয়েছে। কোন দফতরে শূন্যপদের সংখ্যা কত, এর মধ্যে কতগুলি দ্রুত পূরণ করতে হবে ও আগামী এক বছরের মধ্যে কোন পদগুলি পূরণ করা জরুরি, সেই তথ্যগুলি চাওয়া হয়েছে।

    আরও পড়ুনঃ ১৬ সপ্তাহের মধ্যে বকেয়া পেনশন মেটাতে হবে! বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট, কোন মামলায়?

    নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক প্রশাসনিক দফতরকে তাঁদের প্রয়োজন অনুসারে শূন্যপদের তালিকা বানিয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে সব শূন্যপদ একসঙ্গে পূরণ করার বদলে আপাতত জরুরি ভিত্তিতে যেগুলি পূরণ করা প্রয়োজন সেগুলিকেই অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নবান্ন সূত্রে আরও খবর, দীর্ঘদিন ধরে সরকারি দফতরগুলিতে অনেক পদ খালি পড়ে থাকায় কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে। অনেক দফতরে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নেই। ফলে রোজকার প্রশাসনিক কাজ সামলাতে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও এর প্রভাব পড়ছে বলে আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত এই পদগুলি পূরণ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

    Government of West Bengal

    আগামী মঙ্গলবারের মধ্যে প্রশাসনিক দফতরগুলিকে শূন্যপদ বিষয়ক তথ্য জমা করতে বলা হয়েছে। সেই তথ্য এলে কমিটির বৈঠকে বিষয়গুলি খতিয়ে দেখা হতে পারে। এরপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

    এই বিষয়ে বিশেষজ্ঞদের একাংশের মতে, কাজের প্রয়োজন ও সরকারি কর্মচারীর সংখ্যার মধ্যে ভারসাম্য থাকা গুরুত্বপূর্ণ। কোথাও প্রয়োজনের থেকে বেশি কর্মী, আবার কোথায় কর্মীসংখ্যায় ঘাটতি রয়েছে কিনা সেইসব কিছু খতিয়ে দেখে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে ম্যানপাওয়ার র‍্যাশনালাইজেশন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

    Click here to Read More
    Previous Article
    নন্দীগ্রামে উন্নয়নের ঝুলি উপুড় মুখ্যমন্ত্রীর! রাস্তা-স্বাস্থ্য-আবাসনে একাধিক বড় ঘোষণা
    Next Article
    যোগ্য শিক্ষকদের জন্য বড় স্বস্তি! চাকরির মেয়াদ ও বেতন নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment