Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মহিলাদের ফ্রি বাস স্কিমে নতুন আপডেট! পিঙ্ক কার্ড নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করেন মহিলারা। গত ১ জুন থেকে ফ্রি বাস স্কিম (Free Bus Scheme) শুরু করেছে রাজ্য সরকার। এবার পিঙ্ক কার্ড (Pink Card) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবহণ ভবনে ৪৩টি সিএনজি বাস ও ৭টি পরিবেশবান্ধব ইলেকট্রিক বাসের উদ্বোধনের পর রাজ্যের পরিবহণ ব্যবস্থা নিয়ে বেশ কিছু ঘোষণা করেন তিনি।

    পিঙ্ক কার্ড নিয়ে কী ঘোষণা মুখ্যমন্ত্রীর? | (Pink Card)

    সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড চালুর কথা আগেই জানিয়েছিল সরকার। তবে এখনও সেই কার্ড চালু হয়নি। বর্তমানে জিরো ভ্যালু টিকিটের মাধ্যমে বিনা ভাড়ায় যাতায়াত করছেন মহিলারা। এই আবহে মুখ্যমন্ত্রী জানালেন, পরিবহণ দফতরকে দ্রুত পিঙ্ক কার্ড চালু করার নির্দেশ দিয়েছেন তিনি।

    আরও পড়ুনঃ শুরু হয়েছে শ্রাবণ মাস! তারকেশ্বর মন্দির কখন খোলা আর কখন বন্ধ থাকে জানুন

    শুভেন্দু বলেন, “আমি পরিবহণ দফতরকে বলেছি, দ্রুত একটি পিঙ্ক কার্ড চালু করুন। যেসব মহিলা যাত্রীরা জিরো ভ্যালু টিকিট নিতে চান, তাঁদের একটি করে পিঙ্ক কার্ড করে দেবেন। আর যারা বলেন, আমরা ৫০ হাজার টাকা বেতন পাই ও নিজেরা টিকিট কাটতে চান, তাঁদের জন্যও একটা আলাদা ব্যবস্থা রাখার দরকার আছে। এই খাতে ৪০০ কোটি টাকা অতিরিক্ত নিগমগুলিকে দিতে হবে। বাজেটে সেটাও প্রভিসনে রাখা হয়েছে।“

    Pink card

    জানা গিয়েছে, বহু চাকরিজীবী মহিলা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, তাঁরা উপার্জন করেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই সরকারের এই পরিষেবা করা হোক। মুখ্যমন্ত্রীর কাছেও এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে। এবার আর্থিকভাবে সক্ষম মহিলাদের দাবির দিকে নজর রেখে পিঙ্ক কার্ড সংক্রান্ত বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

    পিঙ্ক কার্ডের পাশাপাশি এদিন রাজ্যের পরিবহণ ব্যবস্থা সংক্রান্ত আরও বেশ কিছু ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, ভবিষ্যতে সিএনজি ও ইলেকট্রিক যানবাহনের ব্যবহার আরও বৃদ্ধি করা হবে। আরও ইভি স্টেশন তৈরির চেষ্টা চলছে। এর পাশাপাশি শীঘ্রই দেশের ১৭তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হবে বলে জানান তিনি।

    Click here to Read More
    Previous Article
    ২৩ জুলাই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মামলার শুনানি, চাপ বাড়তে পারে সরকারের
    Next Article
    আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনও বিকল্প নেই: Abhishek Banerjee

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment