Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেসিকাণ্ডে কোণঠাসা অরূপ বিশ্বাস! হাইকোর্টের অবস্থানে বাড়ল গ্রেফতারির আশঙ্কা

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক : মেসিকাণ্ডের তদন্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন চর্চা তুঙ্গে, তখন নতুন করে চাপে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। গ্রেফতারির জল্পনার আবহে আদালতের দ্বারস্থ হলেও আপাতত কোনও আইনি রক্ষাকবচ পেলেন না তিনি। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনেই মামলার শুনানি হবে, বিশেষ সুবিধা দেওয়া হবে না।

    বিপাকে অরুপ বিশ্বাস (Arup Biswas)

    প্রসঙ্গত, সোমবার বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি থানায় উপস্থিত হননি। এর মধ্যেই তিনি কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানান। আইনজীবীর মাধ্যমে আদালতকে জানানো হয়, প্রাক্তন মন্ত্রীর রক্ষাকবচের মামলার জরুরি শুনানির জন্য।

    আদালতে অরূপ বিশ্বাসের পক্ষ থেকে বলা হয়, “আমার ভাই গ্রেফতার হয়ে গিয়েছে। আমিও যে কোনও সময় গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করছি।” এমনকি তদন্তের সময়কাল নিয়েও প্রশ্ন তুলে তাঁর বক্তব্য, “কেন ঘটনার ৬ মাস পর আজ ডেকে পাঠিয়েছেন।” তবে এই আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, গ্রেফতারির আশঙ্কা থাকলে আইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট ক্রিমিনাল বেঞ্চে যেতে হবে।

    বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী, “শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন।” উল্লেখ্য, তদন্তের স্বার্থে এর আগেও অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছিল। দ্বিতীয়বার সমন জারি হওয়ার পর রবিবার তাঁর বাসভবনে পৌঁছে যায় পুলিশ। সেখানে নোটিস দিয়ে জানানো হয়, সোমবার সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় উপস্থিত থাকতে হবে।

    Arup Biswas cornered in Messi case! Fears of arrest increase

    আরও পড়ুন : আরও বাড়ল চাপ! কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন সুজিত বসু

    সেই নির্দেশ মেনে তিনি হাজিরা দেননি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রয়োজন হলে অরূপ বিশ্বাসের বাড়িতেও তল্লাশি চালানো হতে পারে। অরূপ বিশ্বাসকে ঘিরে মেসিকাণ্ডের তদন্ত কোন পথে এগোয় এবং পুলিশ কী সিদ্ধান্ত নেয়, তা আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    চাল, কয়লা, চাকরি, গরু চুরি এখন ইতিহাস, এবার বালতি চুরির অভিযোগ
    Next Article
    চিন্তা শেষ! DA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চমক ২২ তারিখে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment