Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রার সময় কমাতে কোন কোন রেল প্রকল্পে জোর? সামনে এল বড় আপডেট

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেই তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করল পূর্ব রেল (Railway Project)। বৃহস্পতিবার রেলের তরফ থেকে জানানো হয়েছে, বিদায় রাজু সরকারের ক্রমাগত অসহযোগিতার জন্য রেলের বিভিন্ন পরিকাঠামো গুলো থমকে রয়েছে। তবে এবার তৃণমূল সরকারের আমলে প্রশাসনিক নিষ্ক্রিয়তায় যাত্রীদের নিরাপত্তা গুলো যাতে সুরক্ষিত করা যায়, তার জন্য বিভিন্ন ধরনের কাজ করা হবে। যার মধ্যে রেলের দাবি, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমন্বয়ে ভিত্তিতে দ্রুতগতিতে শেষ করা হবে দীর্ঘদিনের বকেয়া বিকল্পগুলি।

    ট্রেনের স্পিড বাড়াতে কোন প্রকল্পে জোর দিচ্ছে রেল? (Railway Project)

    পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে, হাওড়া স্টেশনে কাছে অবস্থিত বেনারস ও চাঁদমারি রোড ওভারব্রিজের অবস্থা খুবই শোচনীয়। রেল প্রশাসনকে বারবার সতর্ক করা সত্ত্বেও বিদায়ী সরকার ট্রাফিক ব্লকের অনুমতি না দেওয়ায় মেরামতের কাজ শুরু করা যায়নি। জেনারেল ম্যানেজার মেলিন্দ দেউস্কর ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েও বিগত প্রশাসনের কাছ থেকে কোন আশানুরূপ উত্তর পাননি (Railway Project)।

    Railway Project which project is the prioritizing to increase train speeds

    আরও পড়ুন: বড় স্বস্তি রেলযাত্রীদের, পুরুলিয়া থেকে মিলবে সরাসরি জয়পুর যাওয়ার ট্রেন

    রেলে তরফ থেকে জানানো হয়েছে, নৈহাটি রানাঘাট ও রানাঘাট কৃষ্ণনগর সেকশনে তৃতীয় লাইনের কাজ গত জুলাই থেকে ঝুলে রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের খামখেয়ালী জন্য রেলের স্ট্যান্ডার্ড সার্ভে ম্যাপ গ্রহণ না করায় থমকেছিল কাজ।

    এই একই অবস্থা হয়েছে সাঁইথিয়া বাইপাস প্রকল্পেও। পাশাপাশি পাঁচ বছর আগে একে বিশেষ রেল পরিকল্পনা হিসেবে ঘোষণা করা হলেও। ২০২০ সাল থেকে আজ পর্যন্ত কোন জমি রেলের হাতে তুলে দেয়নি বিদায়ী সরকার।

    তাছাড়া রাজ্যের অর্থনীতি উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্পের কথা বলা হয়েছিল। যার মধ্যে চন্দনপুর-শক্তিগড় চতুর্থ লাইন, মুরারই-বারহারওয়া তৃতীয় লাইন এবং ডানকুনি-বালটিকুরি তৃতীয় ও চতুর্থ লাইনের জন্য ‘কম্পিটেন্ট অথরিটি’ নিয়োগের আবেদন জানানো হয়েছিল ২০২৫ সালের এপ্রিলে। কিন্তু বিদায়ী সরকার সেই সাধারণ প্রশাসনিক পদক্ষেপটুকুও নেয়নি (Railway Project)।

    Click here to Read More
    Previous Article
    মেধাবী ছাত্র, বায়ুসেনার অফিসার থেকে রাজনীতিতে উত্থান, কীভাবে শুভেন্দুর আপ্তসহায়ক হলেন চন্দ্রনাথ?
    Next Article
    বাংলার মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? শুক্রবারই চূড়ান্ত সিদ্ধান্ত, জয়ী বিধায়কদের সঙ্গে শাহের বৈঠক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment