Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাত্র ৪৪৫ টাকায় ঘুরুন উত্তরবঙ্গ, বিশেষ উপহার রেলের

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : গরমের ছুটিতে সকলেই চান কাছেপিঠে কোথাও ঘুরে আসতে। আর কম সময়ের মধ্যে কম খরচে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গ অনেকের কাছেই প্রথম অপশন। আর এবার যাত্রীদের সুবিধার্থে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার সামার স্পেশ্যাল ট্রেন ঘোষণা করল রেল (Indian Railways)। গরমের ছুটিতে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে স্পেশ্যাল ট্রেন ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে।

    এনজেপি যাওয়ার স্পেশ্যাল ট্রেন রেলের (Indian Railways)

    রেলের তরফে ০৩১২৯/০৩১৩০ কলকাতা-নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশ্যাল ট্রেন চালানোর কথা ঘোষণা হয়েছে। কলকাতা থেকে এনজেপি পর্যন্ত চালানো হবে এই ট্রেনটি। ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত প্রতি শনিবার চলবে এই ট্রেন। আসা যাওয়া মিলে মোট ১০ টি ট্রিপ করবে ট্রেনটি।

    Indian railways summer special train for njp

    ট্রেনের টাইম টেবিল: কলকাতা থেকে ট্রেনটি ছাড়বে ১৬ মে, ২৩ মে, ৩০ মে, ৬ জুন এবং ১৩ জুন রাত ১১ টা ৪০ মিনিটে। পরদিন সকাল ১০ টা ৪৫ মিনিটে এনজেপি পৌঁছাবে ট্রেনটি। ফেরার পথে ট্রেনটি এনজেপি থেকে ছাড়বে দুপুর ১২ টা ৪৫ এ। ট্রেনটি (Indian Railways) কলকাতা পৌঁছাবে রাত ১২ টা ৪০ এ। ট্রেনটি যাত্রাপথে দাঁড়াবে ব্যান্ডেল, আজিমগঞ্জ, মালদা টাউন, নৈহাটি জংশন, নবদ্বীপধাম, কাটোয়া, জঙ্গিপুর রোড, বারসোই, কিশনগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে।

    আরও পড়ুন: বিচারাধীনদের জন্য গঠন হবে ট্রাইব্যুনাল, কীভাবে করতে হবে আবেদন? জানাল কমিশন

    ফাঁকা প্রচুর আসন: গরমের ছুটি উপলক্ষে সামার স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ট্রেনে অনেকগুলি আসনই ফাঁকা রয়েছে। শনিবার পর্যন্ত কলকাতা এনজেপি স্পেশ্যাল ট্রেনের স্লিপার ক্লাসে বেশ কিছু সিট ফাঁকা রয়েছে।

    আরও পড়ুন : অশান্তির আশঙ্কায় আগেই প্রশাসনকে চিঠি বিচারকদের, মোথাবাড়ির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

    জানা যাচ্ছে, ১৬ মে স্লিপার ক্লাসে ২৯৩ টি সিট ফাঁকা রয়েছে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া রাখা হয়েছে মাত্র ৪৪৫ টাকা। এছাড়া এসি থ্রি টায়ারের ভাড়া ১১৮৫ টাকা এবং এসি টু টায়ারের ভাড়া ১৬৭৫ টাকা।

    Click here to Read More
    Previous Article
    আপনিও বেঁচে আছেন এবং বাংলায় SIR ও হলো : সুজন চক্রবর্তী | CPIM vs TMC
    Next Article
    হাজার হাজার ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করছে এই ‘যোদ্ধা’, জানলে চমকে যাবেন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment