Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাজার হাজার ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করছে এই ‘যোদ্ধা’, জানলে চমকে যাবেন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: দেশের সুরক্ষায় সর্বক্ষণ সজাগ রয়েছে ভারতীয় সেনা (Indian Army)। শুধু তাই নয়, নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপও গ্রহণ করা হয় সেনার তরফে। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় সেনাবাহিনী তাদের অপারেশনাল ক্ষমতা বাড়ানোর জন্য ১৬,০০০ ফুটেরও বেশি উচ্চতায় একটি দেশীয় হাই-অলটিটিউড মনোরেল সিস্টেম স্থাপন করেছে। এই ব্যবস্থাটি দুর্গম পার্বত্য অঞ্চলে পণ্য ও রসদ পরিবহণে অত্যন্ত সহায়ক হিসেবে প্রমাণিত হচ্ছে। ইতিমধ্যেই এটি এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে। শুধু তাই নয়, এই প্রযুক্তিটি ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এই প্রযুক্তিটিকে আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

    দুর্গম পার্বত্য অঞ্চলে ভারতীয় সেনাকে (Indian Army) সাহায্য করছে হাই-অলটিটিউড মনোরেল সিস্টেম:

    জানিয়ে রাখি যে, এই অনন্য মনোরেল ব্যবস্থাটি গত ৪ মাস ধরে একটানা চালু রয়েছে। এটি হিমাঙ্কের নিচের তাপমাত্রায় তুষারঝড় এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে নিজের সক্ষমতা প্রমাণ করেছে। এই মনোরেল ব্যবস্থাটি সেনাদের কাছে অত্যাবশ্যকীয় পণ্য থেকে শুরু করে সরঞ্জাম এবং রসদ দ্রুত পৌঁছে দিতে সাহায্য করছে। ভারতীয় সেনাবাহিনীর জন্য ওই দুর্গম এলাকায় এই ধরণের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই উচ্চতায় প্রচলিত পরিবহণ ব্যবস্থার ব্যবহার অসম্ভব হয়ে পড়ে।

    স্বয়ংক্রিয় প্রযুক্তির সুবিধা: উল্লেখ্য যে, এই উদ্ভাবনটি কেবল সেনাবাহিনীর অভিযানিক সক্ষমতাই বৃদ্ধি করবে না, বরং সীমান্ত এলাকায় ভবিষ্যৎ পরিকাঠামো উন্নয়নের সম্ভাবনাও উন্মোচন করবে। ওই উচ্চ-উচ্চতায় মনোরেল ব্যবস্থাটি এর বৈশিষ্ট্য এবং কার্যকারিতার কারণে ভারতীয় সেনাবাহিনীর কাছে অত্যন্ত ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে। এটির সাহায্যে সাপ্লাই চেন আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য হয়েছে।

    আরও পড়ুন: T20 ক্রিকেটে আগে যা ঘটেনি সেটাই করল পাঞ্জাব কিংস! ভাঙল টিম ইন্ডিয়ার এই দুর্ধর্ষ রেকর্ডও

    এই নতুন প্রযুক্তি উচ্চ পার্বত্য অঞ্চলে কর্মরত সৈন্যদের অসুবিধা কমাতে সাহায্য করছে। শুধু তাই নয়, এই দেশীয় প্রযুক্তি দুর্গম পার্বত্য অঞ্চলে পণ্য পরিবহণের চ্যালেঞ্জকেও সহজ করে দিয়েছে। যেটি অভ্যন্তরীণ নিরাপত্তাতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পাশাপাশি দুর্গম অঞ্চলে সৈন্যদের জীবন রক্ষার একটি অনন্য উপায়ও প্রদান করছে।

    আরও পড়ুন: Apple-এর ৫০ তম বার্ষিকী উপলক্ষ্যে বিরাট ছাড়! iPhone 17 Pro Max মিলছে মাত্র এত টাকায়

    অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মনোরেল: ভারতীয় সেনাবাহিনীর হাই-অলটিটিউড মনোরেল সিস্টেম জীবন রক্ষাকারী সামগ্রী এবং অত্যাবশ্যকীয় ও প্রযুক্তিগত সরঞ্জাম দ্রুত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, এটি কেবল একটি প্রযুক্তিগত সাফল্যই নয়, বরং, ভারতীয় সামরিক বাহিনীর কর্মপন্থার একটি শক্তিশালী সংযোজন হয়ে উঠেছে। যার ফলে লাভবান হয়েছে ভারতীয় সেনা।

    Click here to Read More
    Previous Article
    মাত্র ৪৪৫ টাকায় ঘুরুন উত্তরবঙ্গ, বিশেষ উপহার রেলের
    Next Article
    'ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ' Aap-কে পাল্টা জবাব দিলেন রাঘব চাড্ডা | Raghav Chadha|Aam Aadmi Party

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment