Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাঝ আকাশে সৌগতর গলায় মহুয়ার প্রশংসার সুর, বললেন, তোমার নেতৃত্ব থাকলে…

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : একুশে জুলাইয়ের সমাবেশ মিটতেই সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ও সৌগত রায় (Sougata Roy)। কলকাতা থেকে উড়ান ধরার পর বিমানের ভিতর থেকেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন মহুয়া। সেখানে ২১ জুলাইয়ের কর্মসূচি, তৃণমূলের শক্তি প্রদর্শন এবং আগামী দিনের রাজনৈতিক লড়াই নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

    মহুয়াকে (Mahua Moitra) প্রশংসায় ভরালেন সৌগত‌

    দিল্লির বিমানে উঠে যে ভিডিও মহুয়া শেয়ার করেছেন সেখানে তাকে বলতে শোনা যায়, ”আমি আর সৌগত দা, ২১ জুলাই মঞ্চ থেকে দিল্লি ফিরছি। পার্লামেন্ট করার জন্য। আমরা সারারাত ঘুমোয়নি। চেহারা দেখেই বুঝতে পারছেন, আমরা কতটা চার্জড আপ।”

    প্রসঙ্গত, সোমবার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও পৃথকভাবে একুশে জুলাই পালন করে। তৃণমূল ছেড়ে যাওয়া কাকলি-সুদীপদের এনসিপিআই শিবিরের তরফেও ছিল আলাদা কর্মসূচি। একই দিনে শহিদ মিনারে নিজস্ব অনুষ্ঠানের আয়োজন করে প্রদেশ কংগ্রেসও। ভিডিয়ো বার্তায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মীদের উপস্থিতির প্রসঙ্গ তুলে মহুয়া বলেন, ”আজকে বাংলার মানুষ, তৃণমূল কর্মী এবং জেলা থেকে সবাই, সারারাত জেগে অনেকে অনেক কষ্ট করে, অনেক মার খেয়ে বিপদের সম্মুখীন হয়ে এসেছিল।”

    এরপর দলীয় শক্তি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, এতদিন যাঁরা আসল ও নকল তৃণমূল নিয়ে প্রশ্ন তুলছিলেন, এদিনের সমাবেশের পর তাঁদের সেই বিভ্রান্তি দূর হয়ে গিয়েছে বলেই তাঁর দাবি। পাশাপাশি জেলার কর্মীদের উদ্দেশেও বার্তা দেন মহুয়া। তিনি বলেন, ”আর জেলায় আমি সকলকে যে কর্মীরা অপেক্ষা করছিলেন, কোন দিকে যাব, বুঝতে পারছিলেন না, আজকে কিন্তু পথটা একদম পরিষ্কার হয়ে গেল।” এরপরই বিরোধী শিবিরকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ”যাঁরা নকল, বি টিম, তাঁদের অবস্থাটা দেখলেন। তাই আজকে থেকেই ঘুরে দাঁড়ানো। আর কোনও ভয় নেই। আজ থেকেই আমরা পথে নামব।”

    Sougata praised Mahua Moitra in the middle of the sky

    আরও পড়ুন : রেলযাত্রীদের বড় ধাক্কা! ৪ দিন বন্ধ পুরী এক্সপ্রেস, বাতিল একাধিক লোকাল ট্রেন

    এরপর পাশে থাকা সৌগত রায়ের দিকে তাকিয়ে মহুয়া বলেন, ”কী বলেন সৌগত দা?” উত্তরে সৌগত রায় বলেন, ”একদম, তোমার নেতৃত্ব থাকলে, নদিয়া তো এগিয়ে যাবেই, সারা বাংলাও এগোবে।” ২১ জুলাইয়ের সমাবেশের পর প্রকাশ্যে আসা এই ভিডিও বার্তায় দলের কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের বার্তা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকেও নিশানা করতে দেখা গেল তৃণমূলের দুই সাংসদকে।

    Click here to Read More
    Previous Article
    'আমরা কোনো ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ে নামতে চাইনি' শহীদ দিবসে কি বার্তা দীপা দাশমুন্সির ?
    Next Article
    আয়ুষ্মান প্রকল্পে ই-কেওয়াইসি বাধ্যতামূলক, রাজ্যজুড়ে ডাকঘরে মিলবে নতুন পরিষেবা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment