Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ ও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বড় আপডেট, আবেদনকারীদের জন্য জরুরি

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ জুন মাসের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। শেষ পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই পঞ্চাশ লক্ষেরও বেশি অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে। মহিলাদের অ্যাকাউন্টে ১৫০০ বা ৩০০০ টাকা করে ঢুকতে শুরু হয়ে গিয়েছে। কিন্তু অনেকেই এখনও কোনো টাকাই পাননি। একটা টাকাও ক্রেডিট হয়নি তাদের অ্যাকাউন্টে।

    কবে অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনার টাকা? Annapurna Yojana

    যারা এখনও পর্যন্ত নতুন ফর্ম ফিলআপ করে উঠতে পারেননি, তাঁদের কত টাকা পাবেন, তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে। নতুন ফর্ম জমা না দেওয়া হলে হয়তো টাকা পাবেন না আর কেউ, অনেকে এমনটা বলছেন। যদিও সরকার তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। সেই কারণে আগামী ৯০ দিনের মধ্যে আবেদন জমা না দেওয়া পর্যন্ত উপভোক্তারা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই পেতে থাকবেন বলে অনুমান করা হচ্ছে।

    যাদের অ্যাকাউন্টে এখনও কোনও টাকাই ঢোকেনি, তারা কবে এই টাকা পাবেন? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকলে কত টাকা ঢুকবে তা https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই।

    স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে। এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন।

    Annapurna yojana

    আরও পড়ুন: মাসে ৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তি! কারা পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, জানুন আবেদন থেকে যোগ্যতা সবকিছু

    Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন এ Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশন নির্বাচন করতে হবে। এরপর Enter Value-তে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এমনকি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারবেন। অফলাইনের ক্ষেত্রেও এই সুবিধা পাবেন। সেক্ষেত্রে স্থানীয় ব্লক অফিস বা পুরসভা অফিসে গিয়ে আবেদন গ্রহণের রসিদ দেখিয়ে তথ্য সংগ্রহ করতে হবে আবেদনকারীকে।

    Click here to Read More
    Previous Article
    ‘অভিষেক আমার ছেলের মতো, ছেলের ভুল ক্ষমা করাই বাবার কর্তব্য’— নরম সুরে Kalyan Banerjee
    Next Article
    কেজি থেকে পিজি, পড়াশোনার খরচ শূন্য! ঐতিহাসিক ঘোষণা বিজেপি সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment