Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এখনও অন্নপূর্ণা যোজনায় নাম ‘ট্রান্সফার’ হয়নি? কোথায় যোগাযোগ করবেন জানুন

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) জায়গায় অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এসেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই এই প্রকল্পের দু’টি কিস্তি দেওয়া হয়ে গিয়েছে। তবে এখনও এমন অনেকে আছেন যারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তবে অন্নপূর্ণা যোজনায় নাম ট্রান্সফার হয়নি। সেক্ষেত্রে তাঁদের কী করতে হবে, এই প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট | (Annapurna Yojana)

    রিপোর্ট বলছে, আগে লক্ষ্মীর ভাণ্ডার পেলে ও এখনও অন্নপূর্ণা যোজনায় নাম ট্রান্সফার না হয়ে থাকলে স্ট্যাটাস পোর্টাল ও হেল্পলাইনে যোগাযোগ করা যেতে পারে। তবে বর্তমানে অনেক ভুয়ো পোর্টাল ও হেল্পলাইন নম্বরে ছেয়ে গিয়েছে। সেগুলি থেকে সতর্ক থেকে নির্দিষ্ট জায়গায় যোগাযোগ করা জরুরি।

    আরও পড়ুনঃ মিড ডে মিলে বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম! উল্টোরথে এলাহি আয়োজনে দিলখুশ পড়ুয়াদের

    অন্নপূর্ণা যোজনায় এখনও নাম না ট্রান্সফার হয়ে থাকলে contact@annapurnabhandarwb.com – এই ইমেল হেল্পলাইনে যোগাযোগ করা যেতে পারে কিংবা রাজ্যব্যাপী সহায়তা হোয়াটসঅ্যাপ ৮২৮২০ ৮২৮২০ -তেও যোগাযোগ করতে পারেন আবেদনকারীরা।

    বর্তমানে অন্নপূর্ণা যোজনার হেল্পলাইন হিসেবে অনলাইনে অনেক ফোন নম্বর ও ইমেল আইডি ছড়িয়ে পড়ছে। তবে সেগুলিতে যোগাযোগ করার আগে অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া নম্বরের সঙ্গে মিলিয়ে নেওয়া উচিত। কেউ চাইলে এই বিষয়ে নিকটবর্তী বিডিও ও এসডিও অফিসেও যেতে পারেন। তাঁরা যেহেতু এই সংক্রান্ত কাজের সঙ্গে সরাসরি জড়িত, তাই আপনার সমস্যা বুঝে সমাধান বলে দিতে পারেন। এছাড়া পঞ্চায়েত অফিস ও সরকারি ক্যাম্পগুলিতেও অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে বলে খবর।

    Annapurna Yojana

    তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। আগে প্রকল্পটিতে মাসে মাসে ১৫০০/১৭০০ টাকা করে দেওয়া হত। তবে অন্নপূর্ণা যোজনায় সকল উপভোক্তাকে ৩ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। তবে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ হলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল কলকাতা! রাজপথে আন্দোলনের ঢেউ
    Next Article
    মিড ডে মিলে বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম! উল্টোরথে এলাহি আয়োজনে দিলখুশ পড়ুয়াদের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment