Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মিড ডে মিলে বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম! উল্টোরথে এলাহি আয়োজনে দিলখুশ পড়ুয়াদের

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ মিড ডে মিলের (Mid Day Meal) একঘেয়ে চেনা খাবার ছেড়ে উল্টোরথ উপলক্ষে এলাহি আয়োজন। পড়ুয়াদের পাতে পড়ল বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, মিষ্টি সহ একাধিক পদ। ফলতা এফ পি স্কুলে (Falta FP School) এই অভিনব আয়োজন ঘিরে তৈরি হয় আনন্দমুখর পরিবেশ।

    উল্টোরথে মিড ডে মিলের মেনুতে চমক | (Mid Day Meal)

    উল্টোরথ ঘিরে শুক্রবার রাজ্য জুড়ে উৎসবের আবহ। এই বিশেষ দিনে ফলতা এফ পি স্কুলেও দারুণ আয়োজন করা হয়েছিল। প্রথমে পড়ুয়াদের নিয়ে ফলতা বাসস্ট্যান্ড অবধি জগন্নাথদেবের রথ নিয়ে পরিক্রমা করা হয়। পরে মিড ডে মিলে দেওয়া হয় জগন্নাথদেবের ভোগ।

    আরও পড়ুনঃ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স! দুই সরকারি আধিকারিককে সাসপেন্ডের পর কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    জানা গিয়েছে, উল্টোরথ উপলক্ষে এদিন প্রায় ৩৮৫ জন পড়ুয়াকে জগন্নাথদেবের ভোগ বিতরণ করা হয়েছে। মেনুতে ছিল বেগুনি, বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, পাঁপড়ভাজা, চাটনি, ফল, মিষ্টি ও গজা। স্কুল শিক্ষকদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। ছাত্রছাত্রীদের মুখে ফুটেছে হাসি।

    পড়াশোনার পাশাপাশি মধ্যাহ্নভোজ আকর্ষণীয় করে তোলার জন্য এদিন ফলতা এফ পি স্কুলে এই আয়োজন করা হয়েছিল। শিক্ষকদের উদ্যোগে স্কুলেই উল্টোরথ আয়োজিত হওয়ায় খুশি কচিকাঁচারা। তাঁরাই রথ টেনে নিয়ে আসে। পড়ুয়াদের এই উৎসাহ দেখার পর প্রত্যেক বছর স্কুলে রথের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

    Falta FP School Mid Day Meal

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর বলেন, “রথের আনন্দ যারা উপভোগ করতে পারে না, তাঁদের আনন্দ দিতে ও স্কুলের সব পড়ুয়াকে একত্রিত করতে এই রথের আয়োজন করা হয়েছে।“

    সব মিলিয়ে, রথ উপলক্ষে স্কুলে এমন আয়োজন সত্যিই বেনজির। এদিন ফলতা এফ পি স্কুলের পড়ুয়ারা রথ নিয়ে পরিক্রমার পাশাপাশি মিড ডে মিলে এলাহি ভোজন করেছে। তাঁদের উৎসাহ দেখে প্রতি বছর এমন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

    Click here to Read More
    Previous Article
    লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এখনও অন্নপূর্ণা যোজনায় নাম ‘ট্রান্সফার’ হয়নি? কোথায় যোগাযোগ করবেন জানুন
    Next Article
    ‘বিনোদনের চ্যানেল নয় আদালত’! শুনানির অডিও-ভিডিও শেয়ারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment