Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং শাখায় একাধিক নয়া ট্রেন, সম্পূর্ণ সময়সূচি জানুন

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার শিয়ালদহ দক্ষিণ শাখায় একগুচ্ছ নতুন লোকাল ট্রেন চালানো হবে (Indian Railways)। এমনটাই জানালো পূর্ব রেলের তরফ থেকে। শিয়ালদহ ডায়মন্ড হারবার, শিয়ালদহ ক্যানিং ও বারুইপুর লক্ষীকান্তপুর এ অতিরিক্ত ট্রেন দেওয়ার ঘোষণা করা হয়েছে। মূলত সন্ধ্যের ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। জেনে নিন শিয়ালদা দক্ষিণ শাখার রুটে কটি অতিরিক্ত লোকাল ট্রেন চালু হবে।।

    লক্ষ্মীকান্তপুর-ডায়মন্ড-ক্যানিং শাখায় একাধিক নতুন ট্রেন চালু (Indian Railways)

    জানা যায়, শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখা সন্ধেয় ব্যস্ত সময়ে দু’টি নতুন লোকাল চালু হচ্ছে, শিয়ালদা (১৮:২০) – ডায়মন্ড হারবার (২০:০১)
    ও ডায়মন্ড হারবার (২০:২০) – সোনারপুর (২১:১৪)। এছাড়া, এই বিশেষ ট্রেনগুলি নিয়মিত চলবে (Indian Railways)।

    Indian Railways multiple new trains introduced on the Lakshmikantapur-Diamond-Canning section

    আরও পড়ুন: নিত্যযাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চলবে এসি লোকাল ট্রেন

    এছাড়াও শিয়ালদা-সোনারপুর লোকাল ক্যানিং পর্যন্ত সম্প্রসারিত হবে। ট্রেনটি সকাল ৯টা ৫০-এ শিয়ালদা থেকে ছাড়বে। ক্যানিং থেকে সকাল সাড়ে ১১ টায় নতুন লোকাল পরিষেবা চালু হবে। এটিও নিয়মিত চলবে।

    পাশাপাশি শিয়ালদা-বারুইপুর লোকাল এখন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। ট্রেনটি সন্ধে ৭টা ৫৬ থেকে শিয়ালদা থেকে ছেড়ে রাত ৯টা ২৭-এ লক্ষ্মীকান্তপুর পৌঁছবে।

    অন্যদিকে বারুইপুর-সোনারপুর পরিষেবা এখন লক্ষ্মীকান্তপুর থেকে রাত ৯টা ৩৫-এ শুরু হয়ে ১০টা ৩৮-এ সোনারপুর পৌঁছবে। আগামী ৬ জুলাই সোমবার থেকে এই সব পরিষেবা শুরু হবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    PF সহ এই সুবিধা দিতেই হবে! সুইগি-জোম্যাটো কর্মীদের নিয়ে বিরাট নির্দেশ মন্ত্রী অর্জুনের
    Next Article
    নিত্যযাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চলবে এসি লোকাল ট্রেন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment