Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কী করতে হবে? সরকারি নিয়ম জানুন

    57 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) প্রথম দুই কিস্তির পর তৃতীয় কিস্তির পালা। জুলাইয়ে ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়েছিল সরকার। তবে এখনও অনেক মহিলা এই প্রকল্পের (Government Scheme) টাকা পাননি। সেই জুন মাস থেকে অপেক্ষায় রয়েছেন তাঁরা। এই আবহে আগস্টেও যদি অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকে তাহলে কী করা যেতে পারে জেনে নিন।

    অন্নপূর্ণা যোজনা না পেলে পরবর্তী পদক্ষেপ | (Annapurna Yojana)

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সকল যোগ্য আবেদনকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন, ৩০ আগস্টের মধ্যে তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। একসঙ্গে বিধায়কদেরও বড় নির্দেশ দিয়েছেন তিনি।

    আরও পড়ুনঃ সারপ্লাস ট্রান্সফারের পরেও মিলবে আবেদনের সুযোগ! শিক্ষকদের জন্য বিরাট ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর

    মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে প্রকৃত যাচাই না করে অযোগ্য ও ভুয়ো আবেদনকারীদের নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় ঢোকানো হয়েছে। সেই সঙ্গেই অনেক দরিদ্র আবেদনকারী বঞ্চিত হয়েছেন। এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন করে যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের জন্য বিধায়কদের নির্দেশ দিয়েছেন তিনি।

    এদিকে আবার জানা গিয়েছে, বিগত ৪৮ ঘণ্টায় অনেক আবেদনকারীর স্ট্যাটাস বদলাতে শুরু করেছে। এক্ষেত্রে কারও নামের পাশে অ্যাপ্রুভড/ভেরিফায়েড দেখানোর অর্থ হল তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সব ঠিক থাকলে আগস্টে অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠাবে সরকার।

    স্ট্যাটাস যদি রিজেক্টেড দেখায় তার মানে আবেদন বাতিল হয়েছে। যদিও পুনরায় আবেদনের সুযোগ রয়েছে। সেই সঙ্গেই আন্ডার এনকোয়ারির অর্থ এখনও ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। এছাড়া বিডিও/এসডিওতে বিচারাধীন দেখানোর অর্থ, আবেদন গৃহীত হলেও যাচাইকারী আধিকারিকের পর্যালোচনা শেষ হয়নি। এক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। কয়েকদিনের মধ্যে নিজে থেকেই স্ট্যাটাস বদলে যেতে পারে। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবৈধ দেখালে নিজের আধারের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের একটি জেরক্স নিয়ে বিডিও অফিসে জমা দিতে পারেন।

    Annapurna Yojana helpline number and email details

    তবে সবকিছু ঠিক থাকলেও আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে ঘাবড়ানোর কিছু নেই। সেক্ষেত্রে আবেদনকারীরা contact@annapurnabhandarwb.com – এই ইমেল হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। সেই সঙ্গেই রাজ্যব্যাপী সহায়তা হোয়াটসঅ্যাপ ৮২৮২০ ৮২৮২০ -তেও যোগাযোগ করতে পারেন।

    বর্তমানে অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বহু পোস্ট করা হচ্ছে। ছড়িয়ে পড়ছে অনেক ভুয়ো হেল্পলাইন নম্বর, ইমেল আইডি। সেগুলিতে যোগাযোগ করার আগে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া নম্বরের সঙ্গে একবার মিলিয়ে নেওয়া উচিত। এর পাশাপাশি কোনও আবেদনকারী চাইলে নিকটবর্তী পুরসভা, পঞ্চায়েত, বিডিও বা এসডিও অফিসে গিয়ে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    শর্তভঙ্গের বড় অভিযোগ! কালীঘাট তৃণমূলকে কড়া সতর্কবার্তা হাই কোর্টের
    Next Article
    সারপ্লাস ট্রান্সফারের পরেও মিলবে আবেদনের সুযোগ! শিক্ষকদের জন্য বিরাট ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment